অবকাশ শেষে বিচারকাজ শুরু রোববার, হাইকোর্টের ৫৭ বেঞ্চ পুনর্গঠন

অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫৭ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সংক্রান্ত প্রধান বিচারপতির আদেশ আজ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।আদেশে বলা হয়, আমি নির্দেশ করছি, আগামী ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টা হতে হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চগুলো গঠন...