প্রকৃত দুস্থ মানুষ যেন সুবিধাবঞ্চিত না হয় : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

‘জনপ্রতিনিধি মানেই চোর-চোট্টা, নিজের পকেট ভরেন’—গত ১৭-১৮ বছরে জনগণের মধ্যে গড়ে ওঠা এই নেতিবাচক ধারণা বদলে দিতে সরকারি বরাদ্দে দুর্নীতি বন্ধ করে প্রকৃত উপকারভোগীদের হাতে সুবিধা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, প্রকৃত দুস্থ মানুষ যেন সুবিধাবঞ্চিত না হয়।আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান...