হাকিমপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর
দিনাজপুরের হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের চাবি হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পালপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর হাতে চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শুকরিয়া পারভীন।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা প্রকৗশলী শফি উদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাপ মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বিরাজ উদ্দীন, পৌর কমান্ডার জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, আবদুল হান্নান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু প্রমুখ।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এক কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কমপ্লেক্স ভবনটি নির্মাণ করে। ২০১৩ সালের ২২ অক্টোবর টেলি কনফারেন্সের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাহিদুল ইসলাম, হিলি