ফরিদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের লোকমান কাজী ডাঙ্গী গ্রামে পুকুরে ডুবে বায়েজিদ (৪) নামের এক শিশু মারা গেছে। বায়েজিদ সৌদি প্রবাসী মাসুদ কাজীর একমাত্র সন্তান।
মাসুদ কাজীর চাচাতো ভাই মো. শহিদ কাজী জানান, আজ সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বায়েজিদ। পরে তার চাচা মামুন কাজী পুকুরে বায়েজিদকে ভাসতে দেখে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পীযূষ রায় জানান, বায়েজিদ আর বেঁচে নেই।
শিশু বায়েজিদের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও গ্রামের লোকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সঞ্জিব দাস, ফরিদপুর