Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফারুক হোসেন, দিনাজপুর
১৯:৫৫, ০৩ নভেম্বর ২০১৬
ফারুক হোসেন, দিনাজপুর
১৯:৫৫, ০৩ নভেম্বর ২০১৬
আপডেট: ১৯:৫৫, ০৩ নভেম্বর ২০১৬
আরও খবর
তেজগাঁওয়ে ছুরিকাঘাতে নিহত ১
পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার
বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক
জিয়াউর রহমান হত্যাকাণ্ড : যেভাবে ধরা পড়েন পলাতক আসামি মেজর মোজাফফর

নির্যাতনে যুবক হত্যার অভিযোগ যুবলীগকর্মীদের বিরুদ্ধে

ফারুক হোসেন, দিনাজপুর
১৯:৫৫, ০৩ নভেম্বর ২০১৬
ফারুক হোসেন, দিনাজপুর
১৯:৫৫, ০৩ নভেম্বর ২০১৬
আপডেট: ১৯:৫৫, ০৩ নভেম্বর ২০১৬

দিনাজপুরে যুবলীগকর্মীদের নির্যাতনে মঞ্জুরুল ইসলাম (১৮) নামের এক যুবক মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল বুধবার রাতে ১১ যুবলীগকর্মীকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন মির্জা মামুন, সালেকিন রানা, মিথুন, রিকো, তরিকুল, সিরাজুস। বাকি পাঁচজনের নাম জানা যায়নি। সবাই জেলা যুবলীগের কর্মী।

এঁদের মধ্যে গতকাল রাতেই মির্জা মামুন ও মিথুনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৩-এর সদস্যরা।

পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত মঞ্জুরুল ইসলামের বাড়ি সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের মহতুল্লাপুর মণ্ডলপাড়া গ্রামে। মঞ্জুরুল ইসলাম ট্রাকের সহকারী ছিলেন। কয়েকদিন আগে তিনি সদর উপজেলার খোদমাধবপুর গ্রামের মির্জা মামুনের ট্রাকের সহকারী হিসেবে চট্টগ্রামে যান। সেখান থেকে ফেরার সময় রাস্তায় ট্রাকের চালক নেমে যান এবং ট্রাকটি নিয়ে মঞ্জুরুল ফিরে আসেন দিনাজপুরে।

পরিবারের সদস্যরা জানান, গত ২৫ অক্টোবর মঞ্জুরুলের খোঁজ পাওয়া যায় না। ২৬ অক্টোবর মোবাইল ফোনে স্বজনদের জানানো হয় তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে মঞ্জুরুল তার স্বজনদের জানান ট্রাকের মালিক মির্জা মামুনের নেতৃত্বে যুবলীগকর্মী সালেকিন রানা, মিথুন, রিকো, তরিকুল, সিরাজুসসহ আরো পাঁচ-ছয়জন ২৫ অক্টোবর রাতে তাকে তুলে নিয়ে যান। এরপর উপশহর ১ নম্বর ব্লকের তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকে আটকে রেখে সারারাত নির্যাতন চালানো হয়।

মঞ্জুরুল ইসলামের বাবা আবদুল কাদের ও  বোন নাসিমা বেগমের সঙ্গে বথা বলে জানা যায়, প্লায়ার্স দিয়ে মঞ্জুরুল ইসলামের হাতের নখ তুলে ফেলা হয়। দুই হাতে ব্লেড দিয়ে চিরে লবণ ও মরিচের গুঁড়া দেওয়া হয়। এরপর তাঁকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে দিনাজপুর র‌্যাব ১৩-এর সদস্যরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ১ নভেম্বর সকাল ১১টার দিকে মারা যান মঞ্জুরুল।

দিনাজপুর র‌্যাব ১৩-এর কর্মকর্তা মেজর মেহেদী জানান, মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার আসামি মির্জা মামুন ও মিথুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই আসামিরা আটক হবে বলে তিনি জানান।

জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার আসামিরা যুবলীগকর্মী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের বহিষ্কার করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের এক কর্মচারী জানান, প্রতিষ্ঠানের দ্বিতীয় তলার রেস্ট হাউসটি ব্যবহার করেন সালেকিন রানা। সেখানে অনেক লোকজনকে আটকে রেখে চাঁদা আদায়সহ নির্যাতন চালানো হতো।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে নিহত মঞ্জুরুলের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তাঁর বড় ভাই মতিউর রহমান ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে মঞ্জুরুলের পরিবার। দুই কোটি টাকার ইয়াবার চালানকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মঞ্জুরুলের বাবা আবদুল কাদের।

সর্বাধিক পঠিত
  1. নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫
  2. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
  3. আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা
  4. ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  5. স্বাস্থ্যখাতে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x