Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৫:৪৪, ১৩ মে ২০১৫
আপডেট: ২০:৫০, ১৩ মে ২০১৫
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৫:৪৪, ১৩ মে ২০১৫
আপডেট: ২০:৫০, ১৩ মে ২০১৫
আরও খবর
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ জন
মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু বাহিনীর সদস্য আটক
গ্রাহকের সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সংস্থা
পুশইন প্রতিরোধে পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

শিক্ষককে গণপিটুনি দিয়ে জুতার মালা

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৫:৪৪, ১৩ মে ২০১৫
আপডেট: ২০:৫০, ১৩ মে ২০১৫
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৫:৪৪, ১৩ মে ২০১৫
আপডেট: ২০:৫০, ১৩ মে ২০১৫
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মেহেরপুরের এক সহকারী প্রধান শিক্ষককে আজ বুধবার পিটুনি দিয়ে, মাথার চুল কেটে, গলায় জুতার মালা ঝুলিয়ে দেয় স্থানীয় লোকজন ও ছাত্ররা। ছবি : এনটিভি

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মেহেরপুরের এক সহকারী প্রধান শিক্ষককে পিটুনি দিয়ে, মাথার চুল কেটে, গলায় জুতার মালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় লোকজন ও ছাত্ররা। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে মুজিবনগর উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, মুজিবনগরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার দশম শ্রেণির এক ছাত্রীকে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শৌচাগারের কাছে শ্লীলতাহানি করেন সহকারী প্রধান শিক্ষক। বিষয়টি কয়েকজন ছাত্রের নজরে এলে ওই শিক্ষক পালিয়ে যান। গতকালই ছাত্রীর মা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করে এর প্রতিকার দাবি করেন। শ্লীলতাহানির ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। আজ বুধবার সকালে ওই শিক্ষক বিদ্যালয়ে ঢুকলে স্থানীয় লোকজন ও ছাত্ররা তাঁকে ধরে পিটুনি দেয়। একপর্যায়ে বাজারের মধ্যে প্রকাশ্যে কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়। সে সঙ্গে গলায় জুতার মালা ঝুলিয়ে বাজার ঘোরানো হয়। এ সময় শিক্ষককে জড়িয়ে ধরে জনরোষ থেকে রক্ষার চেষ্টা করেন তাঁর স্ত্রী। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানান, ছাত্রীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাল বৃহস্পতিবার সকালে ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকা হয়। কিন্তু তার আগেই এ ঘটনায় শিক্ষকরা হতবাক। বিদ্যালয়ের এই সম্মানহানির ঘটনায় তিনি কী করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। 

ঘটনাস্থল পরিদর্শন করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক জানান, ছাত্রী বা বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ওই শিক্ষককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x