Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)
০০:০০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০০:০৮, ০৪ জুন ২০২৬
আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)
০০:০০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০০:০৮, ০৪ জুন ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা খালি করে দিচ্ছেন প্রতিমন্ত্রী ইশরাক
দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হবে : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী
সরকার পতনের হুমকির জবাব রাজপথেই দেওয়া হবে : ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি : স্বরাষ্ট্রমন্ত্রী
ইশরাককে সভাপতি করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন

আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)
০০:০০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০০:০৮, ০৪ জুন ২০২৬
আবদুল মোতালেব, নোয়াখালী (চাটখিল-সেনবাগ-সোনাইমুড়ি)
০০:০০, ০৪ জুন ২০২৬
আপডেট: ০০:০৮, ০৪ জুন ২০২৬
নোয়াখালীর সোনাইমুড়ীতে বুধবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : এনটিভি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও জাতীয় পরিচয়ের ভিত্তি। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে গণ-আন্দোলনও হতে পারে।

বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নন্দিয়াপাড়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধকে আমরা হৃদয়ে ধারণ করি। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল যদি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে বা মুক্তিযোদ্ধাদের অসম্মান করতে চায়, তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না। মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের মর্যাদা রক্ষায় সবাইকে সোচ্চার থাকতে হবে।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, বিগত বছরগুলোতে বিভিন্ন রাজনৈতিক শক্তি মুক্তিযুদ্ধ ও গণ-আন্দোলনের চেতনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে। তবে দেশের জনগণ সচেতন এবং গণতন্ত্রের প্রতি তাদের আস্থা অটুট রয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের গুরুত্ব ও ঐতিহাসিক অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।

মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড, জাতীয় পতাকা এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, তাই মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।

গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। গুম, খুন ও নির্যাতনের নানা ঘটনার মধ্য দিয়েও জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের দাবি থেকে সরে যায়নি। এসব আন্দোলন পরবর্তীকালের গণ-আন্দোলনের পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছে।

প্রতিমন্ত্রী দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে এবং আন্দোলনে সাফল্যের পেছনে ছাত্রসমাজসহ সাধারণ জনগণের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এ টি এম মোশারেফ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।

মুক্তিযুদ্ধ ইশরাক হোসেন

সংশ্লিষ্ট সংবাদ: মুক্তিযুদ্ধ

০৮ ডিসেম্বর ২০২৫
৮ ডিসেম্বর চাঁদপুর হানাদার মুক্ত দিবস
১৭ এপ্রিল ২০২৫
মুজিবনগর সরকারই মুক্তিযুদ্ধ সুসংগঠিত করেছিল : উপদেষ্টা
১৫ জুলাই ২০২৪
প্রধানমন্ত্রী যৌক্তিক আন্দোলনের বিপক্ষে কথা বলছেন : রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডের আগুন নিয়ন্ত্রণে
  2. টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ
  3. ৭ অঞ্চলে সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  4. আর্জেন্টিনা সমর্থকদের হারাল ব্রাজিল
  5. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
  6. চাঁদপুরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x