মাদারীপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজা মাতুব্বর নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেলে উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজা মাতুব্বর মাদারীপুরের পুরান বাজার এলাকার জব্বার মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে টেকেরহাট বাসস্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন রাজা মাতুব্বর। এ সময় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাজা। পরে স্থানীয় লোকজন নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, দুর্ঘটনা ঘটানো বাস কিংবা এর চালককে আটক করা যায়নি।

এম. আর. মুর্তজা, মাদারীপুর