Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু সুফিয়ান, কুমিল্লা (সদর-সদর দক্ষিণ)
১২:৫০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১২:৫৩, ০৪ জুন ২০২৬
আবু সুফিয়ান, কুমিল্লা (সদর-সদর দক্ষিণ)
১২:৫০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১২:৫৩, ০৪ জুন ২০২৬
আরও খবর
ইউপি সচিবের বিরুদ্ধে ১৮ লাখ টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তে প্রশাসন
ঈদের ছুটিতে বনাঞ্চলে শত গাছ কাটার অভিযোগ
অপহরণ নয়, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান উদবাতুল বারী আবু
মোটরসাইকেলে সামান্য ধাক্কা লাগায় ছুরিকাঘাতে হত্যা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আবু সুফিয়ান, কুমিল্লা (সদর-সদর দক্ষিণ)
১২:৫০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১২:৫৩, ০৪ জুন ২০২৬
আবু সুফিয়ান, কুমিল্লা (সদর-সদর দক্ষিণ)
১২:৫০, ০৪ জুন ২০২৬
আপডেট: ১২:৫৩, ০৪ জুন ২০২৬
কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন ১৩টি গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ। ছবি : এনটিভি অনলাইন

কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন ১৩টি গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর তারা কর্মসূচি প্রত্যাহার করে সড়কের পাশে মানববন্ধন করেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহনচালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।

বিক্ষোভকারীরা জানান, বিমানবন্দর সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছে। একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

অবরোধ চলাকালে স্থানীয় বাসিন্দা মীর হোসেন অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।

আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, ব্রিটিশ আমল থেকে এই জমি আমাদের মালিকানাধীন। তাহলে আমরা কেনো অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেব? আমরা এই সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান চাই।

‘নিজ ঘরে পরবাসী’ নামের সামাজিক সংগঠনের সভাপতি আশিক চৌধুরী বলেন, আমরা নিজ ভূমিতে অনেকটা পরাধীন অবস্থায় আছি। আমরা ১৩টি গ্রামের মানুষ ভূমিসংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন করে। কেউ কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করে, পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

মানববন্ধনে জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩টি গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন।

কুমিল্লা মহাসড়ক অবরোধ

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

১৬ জুন ২০২৬
ইউপি সচিবের বিরুদ্ধে ১৮ লাখ টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তে প্রশাসন
১৫ জুন ২০২৬
ঈদের ছুটিতে বনাঞ্চলে শত গাছ কাটার অভিযোগ
১৩ জুন ২০২৬
অপহরণ নয়, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান : পুলিশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিসি ক্যামেরায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, উচ্ছেদ ববিতার ‘রাজকীয় বস্তি’
  2. একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন
  3. বিমানবন্দরগামী মাইক্রোবাস খালে ডুবে প্রবাসীর স্ত্রী নিহত, জীবিত উদ্ধার ১০
  4. গ্যাস বিস্ফোরণে তিন জনের মৃত্যু, পরিবারের শেষ শিশুটিও মৃত্যুপথযাত্রী
  5. ওমরাহ যাত্রীদের ২ কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদা
  6. টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x