মাদারীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বেলা ১১টার দিকে ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের বড় ধানুয়া গ্রাম থেকে ওই বৃদ্ধকে আটক করা হয়।
আটক শাহজাহান বেপারী (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, শাহজাহান বেপারী প্রতিবেশী এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা খুলে শাহজাহানকে আটক করে।
পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে শাহজাহানকে আটক করে নিয়ে আসে। এ ব্যাপারে থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এম. আর. মুর্তজা, মাদারীপুর