রাজশাহীতে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু
রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ইয়াসিন আলী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত ইয়াসিন নগরীর হেতেম খাঁ কারিগরপাড়ার মৃত মোরশেদ খানের ছেলে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ইয়াসিন আলী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাঁর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি জানান, ঘটনার পর অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

শ. ম সাজু, রাজশাহী