বৈঠক থেকে জামায়াতের ৩ নারীকর্মী আটক
জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতে ইসলামীর তিন নারীকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে পৌর সদরের দানেজপুর এলাকার জনৈক সাইফুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এঁরা হলেন বাড়ির মালিক সাইফুল ইসলামের স্ত্রী তানজিলা আকতার, কাটা পুকুর গ্রামের শাহনাজ বেগম ও দানেজপুর এলাকার খাতুনে জান্নাত।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, জুমার নামাজের আগে সাইফুল ইসলামের বাড়িতে জামায়াতের কয়েকজন নারীকর্মী একত্রিত হয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় বাড়িমালিক সাইফুল ইসলাম বাড়িতে ছিলেন না।
আটককরা কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করছিল কি না এবং তারা জামায়াতের কোনো কমিটির সঙ্গে সম্পৃক্ত কি না তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট