গাংনীতে পাটের ন্যায্যমূল্যের দাবিতে স্মারকলিপি
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনীতে পাটের ন্যায্যমূল্যের দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলার ওয়ার্কার্স পার্টি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাট ও বস্ত্রমন্ত্রীর কাছে গাংনীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামানের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে পাটের সর্বনিম্ন মূল্য প্রতি মণ অন্তত ৩২০০ টাকা, সার ও কীটনাশকের মূল্য কমানোসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়। এ সময় মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, আবদুর রশিদ, হাসেম আলী, তৈয়ব আলী, মজনুল হক, আরজ আলী, আজিজুল হক, মমতাজ বেগমসহ ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর