আক্কেলপুরে কলেজ জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ
জয়পুরহাটে আক্কেলপুর মজিবর রহমান ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
জয়পুরহাটে আক্কেলপুর মজিবর রহমান ডিগ্রি কলেজ জাতীয়করণের (সরকারীকরণ) দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা ।
আজ মঙ্গলবার সকাল ১১টায় কলেজ চত্বর থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে আক্কেলপুর উপজেলার শহরের আক্কেলপুর-বগুড়া প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী এই অবরোধে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক থেকে অবরোধ তুলে কলেজে ফিরে যায় শিক্ষার্থীরা।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট