Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুল ইসলাম, হিলি
১৬:৫৯, ১২ আগস্ট ২০১৬
আপডেট: ১৭:০৫, ১২ আগস্ট ২০১৬
জাহিদুল ইসলাম, হিলি
১৬:৫৯, ১২ আগস্ট ২০১৬
আপডেট: ১৭:০৫, ১২ আগস্ট ২০১৬
আরও খবর
কুমিল্লা সিটি করপোরেশনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাড়ছে নদ-নদীর পানি, ১১ জেলায় বন্যার শঙ্কা
স্বাস্থ্যকেন্দ্রের দুরাবস্থা নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে মামলার হুমকি
সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত
তিন বিভাগে ভারি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

কিস্তিতে গরুর মাংস বিক্রি!

জাহিদুল ইসলাম, হিলি
১৬:৫৯, ১২ আগস্ট ২০১৬
আপডেট: ১৭:০৫, ১২ আগস্ট ২০১৬
জাহিদুল ইসলাম, হিলি
১৬:৫৯, ১২ আগস্ট ২০১৬
আপডেট: ১৭:০৫, ১২ আগস্ট ২০১৬
ফাইল ছবি এএফপি

কিস্তিতে ফ্রিজ, টেলিভিশন, মোবাইল বিক্রি হয়ে আসছে দীর্ঘদিন ধরে। পাশাপাশি দেশের বাইরে ভ্রমণেও কিস্তিতে সুযোগ করে দিচ্ছে বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি। কিন্তু কিস্তিতে গরুর মাংস বিক্রি করার কথা শোনা গেল এবারই প্রথম।

ভারত থেকে গরুর মাংসের পাচার ও কম মূল্যে বিক্রি ঠেকাতে কিস্তিতে কেনার এই সুযোগ করে দিচ্ছেন খোদ গরুর মাংস বিক্রেতারাই (কসাই)। আর এই সুবিধা পাচ্ছেন নিম্ন আয়ের লোকজন। সম্প্রতি এই অভিনব কায়দায় এভাবেই মাইকিং করে গরুর মাংস কিস্তিতে বিক্রি করছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা হাট ও বাজারের মাংস বিক্রেতারা।

আজ শুক্রবার সকালে সরেজমিনে কাটলা বাজারে গেলে কয়েকজন গরুর মাংস বিক্রেতা জানান, বর্তমান বাজারে গরুর মাংসের কেজি ৪০০ টাকা। যাঁরা এককালীন দাম পরিশোধ করে মাংস কিনতে পারছেন না, তাঁদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা। থাকছে তিন সপ্তাহে মূল্য পরিশোধের সুযোগ। এক কেজি গরুর মাংস কিনলে প্রথমে ২০০ টাকা জমা এবং পরবর্তী দুই সপ্তাহের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে অবশিষ্ট ২০০ টাকা। এভাবে দুই কেজি কিনলে প্রথম কিস্তি ৪০০ টাকা, আর বাকি টাকা তিন সপ্তাহে পরিশোধ করতে হবে।

কাটলা বাজারে মাংস কিনতে আসা মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘কিস্তিতে গরুর মাংস বিক্রির ঘটনা এলাকায় এই প্রথম। বাড়িতে অনুষ্ঠান। তাই চার কেজি মাংস কিনে জমা দিয়েছি ৮০০ টাকা।’ অবশিষ্ট টাকা তিন সপ্তাহে পরিশোধ করা হবে বলে জানান তিনি।

আরেক ক্রেতা সুবহান মণ্ডল বলেন, ‘দিনে দিনে যেভাবে গরুর মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে কেনার কথা ভাবাই যায় না। এখন কিস্তিতে কিনতে পাচ্ছি। আমার মতো অসচ্ছল মানুষদের জন্য খুব ভালো হয়েছে।’

মাংস বিক্রেতা নেজাবুল ইসলাম জানান, সীমান্তবর্তী কাটলা বাজারে যেভাবে ভারতীয় গরুর মাংসের প্রভাব পড়তে শুরু করেছে, তাতে সপ্তাহের শুক্রবার ও সোমবার এই দুটি হাটে দেশীয় গরুর মাংস বিক্রি হয় দেড় থেকে দুই মণ। ভারতীয় এক কেজি গরুর মাংসের দাম ২০০ টাকা। কিন্তু দেশীয় এক কেজি গরুর মাংসের দাম পড়ে ৪০০ টাকা। তাহলে কি ক্রেতারা বেশি দাম দিয়ে মাংস কিনবে, যেখানে কম দাম পাবে সেখানেই তো কিনবে। তাই লোকসানের আশঙ্কায় তাঁরা ক্রেতাদের কাছে কিস্তিতে মাংস বিক্রির এই সিদ্ধান্ত নিয়েছেন। তাতে বেশ সাড়াও পাচ্ছেন।

কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, ভারত থেকে রোগাক্রান্ত গরুর মাংস পাচার হয়ে সীমান্তবর্তী কাটলা বাজারসহ বিভিন্ন গ্রামে আসছে। এরপর অসাধু লোকজন এসব মাংস ফেরি করে বিক্রি করছে। গরু সুস্থ না অসুস্থ তা যাচাই না করেই ক্রেতারা কম দামে কিনছেন ভারতীয় গরুর মাংস। প্রতিদিন পাচার হয়ে আসা গরুর মাংসের দামের প্রভাবটা স্থানীয় বাজারে পড়ায় মাংস বিক্রেতারা দিশেহারা হয়ে পড়েছেন। এ কারণেই তাঁরা মাংস কিস্তিতে বিক্রির এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সর্বাধিক পঠিত
  1. পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
  2. ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রাম
  3. সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার
  4. ট্রলি-অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত
  5. ১ লাখ ৩০ হাজার টাকার গরু দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ
  6. বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x