Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:০৯, ১৭ এপ্রিল ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:০৯, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:০৯, ১৭ এপ্রিল ২০১৫
আরও খবর
দেশে বিদ্যুতের ঘাটতি নেই : জ্বালানি মন্ত্রী
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জবিতে খাবার ও পানি বিতরণ
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
আর্জেন্টিনা সমর্থকদের ফ্রি চিকিৎসার ঘোষণা ডেন্টাল সার্জনের
পাহারা দিয়ে ট্রান্সফর্মার চুরি বন্ধ করা সম্ভব না : বিদ্যুৎ মন্ত্রী

মানিকগঞ্জে শুরু হয়েছে নিমাই চাঁদের মেলা

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:০৯, ১৭ এপ্রিল ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:০৯, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:০৯, ১৭ এপ্রিল ২০১৫
মানিকগঞ্জের বালিরটেকে কালীগঙ্গা নদীতে আজ শুক্রবার ঐতিহ্যবাহী নিমাই চাঁদের পুণ্যস্নান উৎসব শুরু হয়। ছবি: এনটিভি

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের বালিরটেকে কালীগঙ্গা নদীতে শুরু হয়েছে প্রায় ৭০০ বছরের ঐতিহ্যবাহী নিমাই চাঁদের পুণ্যস্নান উৎসব। প্রতিবছরের মতো এবারও মানিকগঞ্জ, শিবালয়, নবাবগঞ্জ, হরিরামপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার পুণ্যার্থী এই স্নান উৎসবে অংশ নিয়েছে। এই উপলক্ষে বসেছে ১৫ দিনব্যাপী নিমাই চাঁদের মেলা।পঞ্জিকা অনুযায়ী গত বুধবার রাত ১০টার দিকে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

নিমাই চাঁদ বিগ্রহ মন্দির কমিটির সাধারণ সম্পাদক অতুল কুমার বালো জানান, তীর্থযাত্রীরা পুণ্যলাভের আশায় স্নান করতে গতকাল ভোর থেকে সমবেত হতে থাকেন বালিরটেক বাজারসংলগ্ন কালীগঙ্গা নদীর তীরে। পুণ্যার্থীরা নদীতে ঘুরে ঘুরে পুণ্যস্নানে অংশ নেন। নিমাই চাঁদের প্রতিকৃতির নিচ দিয়ে পুণ্যস্নানে অংশ নেন পুণ্যার্থীরা। দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-অনাত্মীয়ের পদভারে মুখর হয় এলাকার প্রতিটি বাড়ি। পুণ্যস্নানে অংশ নেওয়া পুণ্যার্থীদের জন্য বালিরটেক হরিসভা বাজার কমিটির আয়োজনে ভক্তসেবার আয়োজন করা হয়। ১৫ দিনের মেলায় বিভিন্ন রকমের দোকান, পুতুল নাচ ও সার্কাস বসেছে।
 
স্থানীয় সনাতনী পুরাণ ও বিশ্বাস মতে, প্রায় ৭০০ বছর আগে থেকে নিমাই চাঁদের পূজা হয়ে আসছে। পদ্মা নদীর ওপারে ফরিদপুর স্থানে জনৈক কাঠমিস্ত্রি তাঁর বাড়িতে একটি নিমগাছ লাগিয়েছিলেন। প্রতিদিন তিনি নিমগাছের নিচে পরিষ্কার করে রাখতেন। গাছ যখন বড় হয়, তখন একদিন ওই গাছের ভেতর থেকে দৈববাণী শুনতে পান মিস্ত্রি। গাছের কাণ্ডের অংশ দিয়ে মূর্তির মতো করে নিমাই চাঁদ নামক কাঠের দেবতা তৈরি করার আদেশ পান তিনি। তখন মিস্ত্রি দৈববাণী মোতাবেক কাঠের দেবতা তৈরি করেন। নিয়মিত পূজা করতে থাকেন। একদিন মিস্ত্রির বাড়িতে আগুন লাগে। তখন মিস্ত্রি রাগান্বিত হয়ে বলেন, ‘আমি তোর পূজা করি। আমার বাড়িতে আগুন লাগল কী করে।’ তখনই কাঠের দেবতাকে তিনি আড়াইল বিলে ফেলে দেন।
 
বিলের তীরে বাস করতেন এক নারী। তিনি দেখতে যেমন সুশ্রী তেমনি ধর্মপ্রাণ ছিলেন। তিনি বিল থেকে নিয়মিত জল আনতেন। একদিন তিনিও দৈববাণী শুনতে পেলেন। প্রথমে তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না। পরের দিন আবার দৈববাণী শুনতে পেলেন, ‘তুই আমাকে জল থেকে তুলে নে।’ তখন তিনি বিল থেকে কাঠের দেবতাকে তুলে নিয়ে গেলেন বাড়িতে। নিয়মিত দেবতার পূজা করতে থাকলেন। স্বপ্নে আদেশ পেলেন, তিনি যেন আরো বড় করে নিমাই চাঁদের পূজা দেন। সেই থেকে ওই নারী বাংলা সনের চৈত্র মাসের ২০তম দিনে স্নান শুরু করেন। কথিত আছে, মূর্তিকে স্নান করানো হতো রাতে। সেই সময় এক শ্রেণির অসাধু মানুষ তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত।

পরে ব্রিটিশ আমলের জমিদাররা ওই দেবতার নামে জমি দান করেন। ওই জমির ওপর মন্দির ও মেলার স্থান নির্ধারণ হয়। মন্দিরের তৎকালীন চেয়ারম্যান প্রেমচরণ মহাত্মা, লোকনাথ বালো ও কাঙ্গাল গোসাই নিয়ম করেন- বৈশাখের ২ তারিখে নিমাই চাঁদের স্নান হবে। সেই থেকে পর্যায়ক্রমে তুলশি বালো, আদ্যনাথ বালো, পদ্মচরণ বালো, কৃষ্ণকুমার বালো, মাখন চন্দ্র রায়, ভজন বালো, রসিক লাল বালো, ভোলানাথ রায় একইভাবে পূজা করে আসছেন। তখন থেকেই শুরু হয়েছে নিমাই চাঁদের মেলা এবং কালীগঙ্গা নদীতে নিমাই চাঁদের পুণ্যস্নান।

সর্বাধিক পঠিত
  1. অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংবাদ প্রকাশের পর টাকা দাবি করা সেই নার্সকে অব্যাহতি
  4. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত
  5. মহাসড়কে উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
  6. দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তিনজনের জামিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x