কুমিল্লায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। আজ সোমবার সকালে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বুড়িচং উপজেলার বাসিন্দা মমতাজ বেগম (৩৫) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত অপর পুরুষের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বার্তা সংস্থা ইউএনবিকে জানান, সকালে মহাসড়কের সৈয়দপুর এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকাগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন তিনজন।
এ ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

অনলাইন ডেস্ক