Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
০৮:৪৮, ০৬ জুন ২০১৬
আপডেট: ১৫:০৭, ০৬ জুন ২০১৬
সাইফুল ইসলাম সজল, যশোর
০৮:৪৮, ০৬ জুন ২০১৬
আপডেট: ১৫:০৭, ০৬ জুন ২০১৬
আরও খবর
তেজগাঁওয়ে ছুরিকাঘাতে নিহত ১
পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার
বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক
জিয়াউর রহমান হত্যাকাণ্ড : যেভাবে ধরা পড়েন পলাতক আসামি মেজর মোজাফফর

যশোরে কলেজছাত্রসহ দুজনকে কুপিয়ে হত্যা

সাইফুল ইসলাম সজল, যশোর
০৮:৪৮, ০৬ জুন ২০১৬
আপডেট: ১৫:০৭, ০৬ জুন ২০১৬
সাইফুল ইসলাম সজল, যশোর
০৮:৪৮, ০৬ জুন ২০১৬
আপডেট: ১৫:০৭, ০৬ জুন ২০১৬
যশোরের বাঘারপাড়া উপজেলার একটি পেট্রলপাম্পে দুজন খুনের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

যশোরের বাঘারপাড়া উপজেলার একটি পেট্রলপাম্পের দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা পূর্বশত্রুতার জের ধরে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে বাঘারপাড়ার চাড়াভিটা বাজারের আবদুল বারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওই পেট্রলপাম্পের ব্যবস্থাপক বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের ওবায়দুল ইসলাম (৩০) ও পেট্রলপাম্পসংলগ্ন রঘুনাথপুর গ্রামের বাসিন্দা যশোর এমএম কলেজের ছাত্র লিজন আহমেদ অপু (২৩)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও মেসার্স আবদুল বারী ফিলিং স্টেশনে ঘুমিয়ে ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার ওবায়দুর রহমান ও পাম্পের নজেলম্যান (যিনি পেট্রল বা ডিজেল বিক্রিতে সহায়তা করেন) সিরাজুল ইসলাম। এ ছাড়া কয়েক দিন ধরে নিজেদের বাড়িতে নির্মাণকাজ চলায় ঘুমানোর জায়গা না থাকায় রাতের বেলা পেট্রলপাম্পে এসে ঘুমাতেন কলেজছাত্র লিজন আহমেদ। গতকালও তিনি সেখানেই ঘুমান। আজ সোমবার সকালে পাম্পটিতে পেট্রল নিতে এসে স্থানীয় লোকজন পাম্পের ভেতরে লাশ দুটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পাম্পের দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ দুটি উদ্ধার করে। দুর্বৃত্তরা হত্যার পর লাশ দুটি কাঁথা দিয়ে ঢেকে রেখেছিল।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়েরুদ্দিন আহমেদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ সকাল সাড়ে ৭টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নিহত অপুর স্বজনদের দাবি, তাঁর কাছে জমির সরিষা বিক্রির ৫০ হাজার টাকা ছিল। ওই টাকা নিয়েই সে রাতে পেট্রলপাম্পে ঘুমাতে যায়।

এই ফিলিং স্টেশনের মালিক বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। কয়েক বছর আগে তাঁর কাছ থেকে ফিলিং স্টেশনটি ইজারা নেন একই উপজেলার ভায়না এলাকার মাসুদ আহমেদ। তিনি জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি পাম্প থেকে টাকা-পয়সা হিসাব করে নিয়ে যান।

মাসুদ আহমেদ আরো জানান, পাম্পের ভেতরে ক্যাশবাক্স বা অন্যকিছুতে হাত দেয়নি দুর্বৃত্তরা। এ ছাড়া পাম্পের নজেলম্যান সিরাজুল ইসলাম গত রাতেও সেখানে ছিলেন। কিন্তু সকাল থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না।

বাঘারপাড়া থানার ওসি ছয়েরুদ্দিন আহমেদ আরো বলেন, দুজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি ডাকাতি বা চুরির ঘটনা নয়। কারণ, পাম্প থেকে কোনো কিছু খোয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত
  1. নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫
  2. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
  3. আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা
  4. ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  5. স্বাস্থ্যখাতে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x