Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২২:৩৬, ০৪ মে ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২২:৩৬, ০৪ মে ২০১৬
আপডেট: ২২:৩৬, ০৪ মে ২০১৬
আরও খবর
চাঁদপুরে বিএনপির প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
আশুলিয়ায় দগ্ধ সেই দুই ছাত্রদল নেতার মৃত্যু
২৫ দিনে ১৮ লাখ টাকা অর্থদণ্ড, মামলা ১৭৬
আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পঞ্চগড়ে সবজি বাজারে হরতাল অব্যাহত

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২২:৩৬, ০৪ মে ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২২:৩৬, ০৪ মে ২০১৬
আপডেট: ২২:৩৬, ০৪ মে ২০১৬
এনটিভির পুরোনো ছবি

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে পঞ্চগড় শহরের রাজনগর হাটে সবজির আড়তদার, সবজি বিক্রেতা ও কৃষকরা আজ বুধবার দ্বিতীয় দিনের মতো হরতাল করেছে। সবজি বিক্রেতারা আড়ত, দোকানপাট বন্ধ রেখেছিল। কৃষকরাও সবজি বিক্রি করেনি। এ কারণে অনেকের বাড়িতে আজ সবজি রান্না হয়নি। হোটেলগুলোতেও কোনো সবজি পাওয়া যায়নি। শহরের প্রধান এই হাটে সবজি না পেয়ে চরম দুর্ভোগে পড়ে সাধারণ ক্রেতারা।

সবজি বিক্রেতা ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে হাটের ইজারাদারের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাজনগর হাটের কাঁচাবাজার আড়তদার, সবজি বিক্রেতা ও কৃষকরা যৌথভাবে এই অনির্দিষ্টকালের হরতালের ডাক দিয়েছে।

স্থানীয় ক্রেতারা সবজি বাজারে এসে সবজি না পেয়ে ফিরে গেছে। জেলা শহরের আশপাশের ছোট বাজারগুলোতেও কোনো প্রকার সবজি পাওয়া যায়নি।

পঞ্চগড় বাজার কাঁচামাল আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. কফিলউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ও ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য মিজান জানান, হাটের ইজারাদার টোলের নামে চাঁদাবাজি করছেন। তাঁরা প্রতিটি ক্ষেত্রে অতিরিক্ত টোল আদায় করছেন। সরকারিভাবে সবজি ক্রয় বিক্রয়ের টোল আদায়ের যে তালিকা দেওয়া আছে সে অনুযায়ী টোল সংগ্রহ করার দাবি জানিয়েছেন তাঁরা। অন্যথায় এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও তাঁরা ঘোষণা দেন।

জেলা শহরের প্রধান হাটটির সবজি বাজার দুই দিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়া ক্রেতারা এ অবস্থা নিরসনের দাবি করেছে। 

জেলা শহরের ডোকরোপাড়া এলাকার সিরাজুল ইসলাম জানান, দুই দিন ধরে বাজারে এসে সবজি কিনতে পারছেন না। বাড়িতে সবজি নেই। সবজির তরকারি রান্না হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে তাঁদের দুর্ভোগের মধ্যে পড়তে হবে।

অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে হাটের ইজারাদার আব্দুল হান্নান শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। তিনি জেলার বাইরে রয়েছেন বলে জানান। তবে পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম জানান, ব্যবসায়ীরা আন্দোলন বন্ধ না করলে ক্রেতাদের সুবিধার্থে ইজারাদার বিকল্প সবজি বাজার বসানোর উদ্যোগ নেবেন।

সর্বাধিক পঠিত
  1. এলপি গ্যাসের দাম বাড়ল
  2. হাইকোর্টে বিএনপির ৪০ জনের জামিন
  3. শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
  4. মিথ্যাবাদী নেতৃত্ব দেশের কল্যাণ করতে পারে না : তারেক রহমান
  5. পাচারকারীদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব : জামায়াত আমির
  6. দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগকর্মীর বিএনপিতে যোগদান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x