Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:১৮, ২৪ এপ্রিল ২০১৬
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:১৮, ২৪ এপ্রিল ২০১৬
আপডেট: ২৩:১৮, ২৪ এপ্রিল ২০১৬
আরও খবর
বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৫১৮ ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট ক্রোকের আদেশ
ভেজাল ও মানহীন পণ্য বেচায় চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

সুন্দরবনে হরিণ হত্যার দায়ে ৬ জনকে কারাদণ্ড

আবু হোসাইন সুমন, মোংলা
২৩:১৮, ২৪ এপ্রিল ২০১৬
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:১৮, ২৪ এপ্রিল ২০১৬
আপডেট: ২৩:১৮, ২৪ এপ্রিল ২০১৬
পূর্ব সুন্দরবনে হরিণ হত্যার অভিযোগে আটক ছয়জন। ছবি : এনটিভি

পূর্ব সুন্দরবনে হরিণ হত্যার অভিযোগে আটক ছয়জনকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অতুল মণ্ডল এই সাজা দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১০ দিন করে কারাদণ্ডাদেশ দেন।

আজ রোববার সকালে দণ্ডাদেশ পাওয়া চোরা শিকারিদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের কোকিলমনি টহল ফাঁড়ি এলাকার ‘তিন কোনা দ্বীপ’ এলাকা থেকে দুটি নৌকাসহ এই চোরা শিকারিদের আটক করে বন বিভাগ।

দণ্ডাদেশ পাওয়া ছয়জন হলেন খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামের মো. জাফর সরদার (২৩), মো. আসিকুর মোল্লা (২৩), হাফিজুর মোল্লা (৩০), রিপন শেখ (২৮), শুকুর আলী শেখ (২৫) ও হালিম শেখের ছেলে শামিম শেখ (২২)।

সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, এক সপ্তাহ আগে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন থেকে কাঁকড়া আহরণের পাস নিয়ে দুটি নৌকাসহ ১১ জন চোরা হরিণ শিকারি জেলে পরিচয়ে বনে প্রবেশ করে। শুক্রবার রাতে কোকিলমনি এলাকায় নিয়মিত টহলের সময় বনকর্মীরা সন্দেহবশত ওই নৌকা দুটিতে তল্লাশি চালান। এ সময় নৌকায় থাকা অন্যদের মধ্যে পাঁচজন বনের গহিনে পালিয়ে যান। পরে নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে দুই কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদসহ বাকি ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের শরণখোলার ইউএনও মো. অতুল মণ্ডলের দপ্তরে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহম্মেদ জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইনে সুন্দরবনে হরিণ শিকারের দায়ে এটিই প্রথম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ঘটনা। এতে চোরা শিকারিরা ভয়ে এ কাজ থেকে বিরত থাকবে বলে তিনি মনে করেন।

সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী মন্ত্রী খলিলুর রহমান
  2. রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
  3. অপরাধীর দলীয় পরিচয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিন : ফজলে হুদা বাবুল
  4. দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী
  5. শিগগির ১৮০ শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগ
  6. তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x