Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
১০:০৭, ১৬ এপ্রিল ২০১৬
আপডেট: ১০:২৩, ১৬ এপ্রিল ২০১৬
সাইফুল ইসলাম সজল, যশোর
১০:০৭, ১৬ এপ্রিল ২০১৬
আপডেট: ১০:২৩, ১৬ এপ্রিল ২০১৬
আরও খবর
বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা অমান্য, জামালপুরে ৭ ব্যবসায়ীকে জরিমানা
ফিল্মি স্টাইলে স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
কাজীর আগেই হাজির ম্যাজিস্ট্রেট, পণ্ড বাল্যবিয়ে
জাম পাড়া নিয়ে বিরোধ, বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধু নিহত
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা!

চেয়ারে বসা নিয়ে তর্ক, পিটুনিতে যুবক নিহত

সাইফুল ইসলাম সজল, যশোর
১০:০৭, ১৬ এপ্রিল ২০১৬
আপডেট: ১০:২৩, ১৬ এপ্রিল ২০১৬
সাইফুল ইসলাম সজল, যশোর
১০:০৭, ১৬ এপ্রিল ২০১৬
আপডেট: ১০:২৩, ১৬ এপ্রিল ২০১৬
যশোরের মণিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নে পিটুনিতে নিহত যুবকের লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ছবি : এনটিভি

যশোরে নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে  পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার বিকেলে মণিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজুর বাড়ি ওই ইউনিয়নের তালসারি গ্রামে। তাঁর বাবার নাম মোস্তফা আলী।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেল থেকেই মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী বড় মসজিদ এলাকায় স্থানীয়দের উদ্যোগে বৈশাখী সাংস্কৃতিক উৎসব চলছিল। উৎসবস্থলেই ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে চাতালকর্মী রাজুর (২২) সঙ্গে স্থানীয় কয়েক যুবকের বাগবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে ওই যুবকরা পিটিয়ে রাজুকে গুরুতর আহত করে।

পরে প্রথমে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মধ্যরাতের দিকে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

ওই অনুষ্ঠানস্থলে দায়িত্বে থাকা রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইন উদ্দিন বলেন, রাজু স্থানীয় আওয়ামী লীগের কর্মী। তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের কর্মী। অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনি আহত হন। পরে যশোর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। তবে প্রাথমিকভাবে জানা গেছে যে, নিহত রাজুর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বাধিক পঠিত
  1. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
  2. সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  3. কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
  4. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  5. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
  6. নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x