Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:০৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৬:৪৮, ০৭ জুলাই ২০২৬
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:০৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৬:৪৮, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
সাঙ্গু-ডলুর পানি বাঁধ ডিঙিয়ে লোকালয়ে, চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
শিল্পী সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন খান
পুঁজিবাজার কারসাজিকারীদের বিচার হবে : প্রধানমন্ত্রী
কেন ‘এক্স সাইন’ দেখালেন মিসরের কোচ?

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:০৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৬:৪৮, ০৭ জুলাই ২০২৬
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
২১:০৫, ০২ জুন ২০২৬
আপডেট: ১৬:৪৮, ০৭ জুলাই ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ৯৯ ভোট পেয়েছেন ড. খলিলুর রহমান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেস এস কাকৌরিস পেয়েছেন ৯১ ভোট।  

৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এক বছরের মেয়াদে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের নেতৃত্ব দেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

আরও পড়ুন : খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন : খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

১৯৮৬ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। প্রায় ৪০ বছর পর আবারও বাংলাদেশ থেকে কেউ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোর গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির একটি করে ভোট রয়েছে এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থী হন সভাপতি।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানাই আন্তরিক অভিনন্দন। এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন।

আরও পড়ুন : খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন বৃহস্পতিবার

বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন। এই নতুন দায়িত্বে আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের দূতাবাস। 

ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদ ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ড. খলিলুর রহমান

২৭ জুন ২০২৬
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী
২০ জুন ২০২৬
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
১১ জুন ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানাল মস্কো
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লঘুচাপ ও ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে : প্রধানমন্ত্রী
  3. নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
  4. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. মানহীন ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
  6. লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x