Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:১০, ০৩ জুন ২০২৬
আপডেট: ০৯:৩৯, ০৩ জুন ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:১০, ০৩ জুন ২০২৬
আপডেট: ০৯:৩৯, ০৩ জুন ২০২৬
আরও খবর
রেস্টুরেন্টে ভুলে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুটি এখন পরিবারের কাছে
কুমিল্লায় কাভার্ডভ্যান-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে হেলপার নিহত, আহত ২
পাশাপাশি চার কবরে মা ও তিন মেয়ে, বাকরুদ্ধ সিফাত
কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ, ১২ জনের বিরুদ্ধে মামলা
চৌদ্দগ্রামে ৩০০ কেজি গাঁজা জব্দ, দুই নারীসহ গ্রেপ্তার ৪

ফিল্মি স্টাইলে স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:১০, ০৩ জুন ২০২৬
আপডেট: ০৯:৩৯, ০৩ জুন ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
০৯:১০, ০৩ জুন ২০২৬
আপডেট: ০৯:৩৯, ০৩ জুন ২০২৬
কুমিল্লার লাকসামে গভীর রাতে ফিল্মি স্টাইলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। ছবি : এনটিভি

কুমিল্লার লাকসামে গভীর রাতে ফিল্মি স্টাইলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (১ জুন) দিনগত মধ্যরাতে উপজেলার হারাখাল গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ একে ‘প্রেমঘটিত ঘটনা’ বলে দাবি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে আর্জেন্টিনার জার্সি পরা এক তরুণীকে কয়েকজন ব্যক্তি কাঁধে করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন। এসময় বাড়ির আঙিনা ও আশপাশে আরও বেশ কয়েকজন লোক উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ (৩২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এর আগেও তারা একবার পালিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবারের দায়ের করা অপহরণ মামলায় মাসুদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে আদালতের মাধ্যমে ওই ছাত্রীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।

ছাত্রীর পরিবারের অভিযোগ, সম্প্রতি জামিনে মুক্ত হয়ে সোমবার রাতে মাসুদ তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে তারা ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এসময় ঘর থেকে নগদ ১৭ লাখ টাকা এবং ৩২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আজ বুধবার (৩ জুন) সকালে এ বিষয়ে জানতে চাইলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী বলেন, ওই ছাত্রীর সঙ্গে মাসুদের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা আগে একবার পালিয়ে বিয়েও করেছিলেন। এই ঘটনার পর নতুন করে আবার ওই পরিবার মামলা দায়ের করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে এবং স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লা ফিল্মি স্টাইল স্কুলছাত্রী ভিডিও ভাইরাল

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

২৭ জুন ২০২৬
রেস্টুরেন্টে ভুলে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুটি এখন পরিবারের কাছে
২৬ জুন ২০২৬
কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ, ১২ জনের বিরুদ্ধে মামলা
২৬ জুন ২০২৬
চৌদ্দগ্রামে ৩০০ কেজি গাঁজা জব্দ, দুই নারীসহ গ্রেপ্তার ৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
  2. ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
  3. ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগেই দেওয়া হয়েছিল হত্যার হুমকি
  4. রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
  5. যেসব এলাকায় রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  6. বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x