Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
০০:০২, ১০ এপ্রিল ২০১৬
আপডেট: ০৭:১৫, ১০ এপ্রিল ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
০০:০২, ১০ এপ্রিল ২০১৬
আপডেট: ০৭:১৫, ১০ এপ্রিল ২০১৬
আরও খবর
ভোটার স্থানান্তর বন্ধ এক মাস, মোংলায় ভোগান্তিতে সাধারণ মানুষ
আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে গেলেই চিকিৎসকের ভিজিট ফি অর্ধেক
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক
বাংলাদেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালু নির্ভর করছে শিল্পখাতের প্রস্তুতির ওপর
বাজেট অধিবেশন শুরু আজ

‘পোলট্রিশিল্পে বিনিয়োগ ২৫ হাজার কোটি টাকা’

শ. ম সাজু, রাজশাহী
০০:০২, ১০ এপ্রিল ২০১৬
আপডেট: ০৭:১৫, ১০ এপ্রিল ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
০০:০২, ১০ এপ্রিল ২০১৬
আপডেট: ০৭:১৫, ১০ এপ্রিল ২০১৬
আজ শনিবার রাজশাহীর স্থানীয় একটি রেস্টুরেন্টে দিনব্যাপী ‘পোলট্রি রিপোর্টিংবিষয়ক কর্মশালা’র আয়োজন করে ‘বাংলাদেশ পোলট্রিশিল্প সমন্বয় কমিটি-বিপিআইসিসি’। ছবি : এনটিভি

রাজশাহীতে পোলট্রিশিল্পের ওপর প্রতিবেদনবিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে একমাত্র পোলট্রিই বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের জনসংখ্যা প্রতিদিন বাড়ছে, কিন্তু কমছে আবাদি জমি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর প্রধানমন্ত্রী সবার জন্য পুষ্টি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। ডিম, দুধ, মাছ ও মাংস অন্যতম প্রধান কয়েকটি পুষ্টিকর খাদ্য। অথচ মাছের প্রাকৃতিক জলাশয়, খাল-বিল, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, গরু-ছাগলের উৎপাদনও আশানুরূপ নয়। তাই স্বল্পমূল্যে প্রাণিজ আমিষের জোগান নিশ্চিত করতে হলে পোলট্রিশিল্পকে এগিয়ে নিতে হবে।

কর্মশালায় জানানো হয়, আশির দশকে এ শিল্পে বিনিয়োগের পরিমাণ ছিল দেড় হাজার কোটি টাকা। বর্তমানে তা ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০২১ সালের চাহিদা পূরণ করতে হলে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোতে পোলট্রিবিষয়ক প্রতিবেদনের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু সেগুলোর বেশির ভাগই ঘটনানির্ভর। এ জন্য গণমাধ্যমকর্মীরা তথ্যের অপ্রতুলতা এবং পোলট্রিশিল্প সম্পর্কে প্রতিবেদকদের পরিপূর্ণ ধারণার ঘাটতি থাকাকে প্রাথমিকভাবে দায়ী করেছেন। একই সঙ্গে এ তথ্য চাহিদা পূরণে প্রতিবেদকদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনেরও পরামর্শ দিয়েছেন তাঁরা।

এরই পরিপ্রেক্ষিতে আজ শনিবার রাজশাহীর স্থানীয় একটি রেস্টুরেন্টে দিনব্যাপী ‘পোলট্রি রিপোর্টিংবিষয়ক কর্মশালা’র আয়োজন করে ‘বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটি-বিপিআইসিসি’। মিডিয়া ও গণমাধ্যমবিষয়ক প্রতিষ্ঠান ‘ওয়াচডগ বাংলাদেশ’-এর সহযোগিতায় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের ৩২ জন সংবাদকর্মী এতে অংশ নেন।

কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের সাবেক হাইকমিশনার অধ্যাপক ড. সাইদুর রহমান খান। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে, যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষক শশী আহমেদ ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. জুলফিকার মো. আকতার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ‘ওয়াচডগ বাংলাদেশের’ নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন শাহিন।

কর্মশালা উপলক্ষে আয়োজিত পোলট্রিবিষয়ক রিপোর্টিং প্রতিযোগিতায় প্রথম হন চ্যানেল একাত্তরের প্রতিবেদক রাশিদুল হক রুশো, দ্বিতীয় দৈনিক সানশাইনের প্রতিবেদক ইলিয়াস আরাফাত, তৃতীয় দৈনিক যুগান্তরের প্রতিবেদক জিয়াউল গনি সেলিম, চতুর্থ দৈনিক মানবকণ্ঠের রাজশাহী ব্যুরোপ্রধান আহসান হাবীব অপু, পঞ্চম দৈনিক সোনালী সংবাদের বার্তা সম্পাদক আনোয়ারুল আলম ফটিক এবং ষষ্ঠ পুরস্কার পান যৌথভাবে উত্তরা প্রতিদিনের প্রতিবেদক ফেরদৌস সিদ্দিকী ও অনলাইন নিউজ পোর্টাল বাংলার কথার শিক্ষানবিশ প্রতিবেদক নিহাদ হাসান সরল।

সর্বাধিক পঠিত
  1. অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংবাদ প্রকাশের পর টাকা দাবি করা সেই নার্সকে অব্যাহতি
  4. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত
  5. মহাসড়কে উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের
  6. দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তিনজনের জামিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x