Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২১:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
২১:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ২১:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
আরও খবর
নরসিংদীতে পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভারতে আটক বাবা-ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিএসএফ
ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বস্তি, নেই দীর্ঘ যানজট
পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, গণপরিবহণ সংকটে যাত্রীদের ভোগান্তি
মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি

১০ টাকার কমে সরে না হাতি

শ. ম সাজু, রাজশাহী
২১:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
শ. ম সাজু, রাজশাহী
২১:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ২১:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় আজ মঙ্গলবার এভাবেই হাতি দিয়ে টাকা তোলা হয়। ছবি : এনটিভি

এ দোকান, ও দোকান ঘুরছে হাতি। পিঠে বসা মাহুত। দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় তুলে সালাম দিচ্ছে। তারপর শুঁড় এগিয়ে দিচ্ছে সোজা দোকানদারের কাছে। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা গুঁজে দিচ্ছে না কেউ, ততক্ষণ পর্যন্ত শুঁড় তুলছে না হাতি।

এভাবে প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় এভাবেই হাতি দিয়ে চাঁদাবাজি করছিলেন সিরাজগঞ্জের বায়েজিদ ইসলাম।

দোকানদাররা জানান, মঙ্গলবার সকাল থেকে রাজশাহী মহানগরীর তালাইমারি বাজার থেকে হাতি দিয়ে চাঁদা তোলা শুরু হয়। এরপর সেখান থেকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে সাহেব বাজার জুতাপট্টিসহ অন্যান্য এলাকায় চাঁদা তোলা হয়।

সাহেব বাজারের সিলভার হাউজের মালিক নূর ইসলাম উজ্জ্বল বলেন, ‘দুপুরে হঠাৎ দেখি দোকানের ভেতরে শুঁড় ঢুকিয়ে দিয়েছে বিরাট আকৃতির এক হাতি। টাকা না দিলে হাতি দোকানের সামনে থেকে সরে না। বাধ্য হয়ে ২০ টাকা দিয়েছি।’

একই এলাকার জুতার দোকানি শওকত আলী বলেন, ‘বাজার ঘুরে ঘুরে চাঁদা তুলছে হাতিটি। যখন আমার দোকানে এসে হাতিটি শুঁড় এগিয়ে দেয়, আমি তার শুঁড়ে পাঁচ টাকা দেই। কিন্তু হাতিটি কোনোভাবেই পাঁচ টাকা নেয় না। আবার দোকানের সামনে থেকে সরেও না। ফলে বাধ্য হয়েই ১০ টাকা দিয়ে হাতিকে বিদায় করতে হয়েছে।’

শওকত বলেন, হঠাৎ শহরে হাতির দেখা মিললে সবার ভালো লাগতে পারে। তাই শখের বসে হাতিটিকে যে যা পারবে দিবে। কিন্তু এভাবে জিম্মি করে চাঁদাবাজি করাটা অন্যায়।

হাতির চাঁদা আদায়ের সময় কথা হয় হাতির মাহুত বায়েজিদ ইসলামের সঙ্গে। তিনি জানান, হাতিটির নাম পান্না। বিভিন্ন যানবাহন, ঘরবাড়ি ও দোকানে হাতি দিয়ে টাকা তোলেন তিনি। তাঁর অন্য কোনো পেশা নেই। হাতি দিয়ে দৈনিক পাঁচ হাজার টাকার মতো আয় করেন।

তবে বায়েজিদ দাবি করেন, কাউকে টাকার জন্য জোর করেন না। হাতি দেখলে সবাই খুশিমনে টাকা দিয়ে দেন। খুশি করে দেওয়া টাকা চাঁদাবাজি হতে পারে না বলে দাবি করেন তিনি।

সর্বাধিক পঠিত
  1. আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে : ধর্মমন্ত্রী
  2. বিডিজেএ’র নেতৃত্বে মাহবুব সৈকত-সানবির রুপল
  3. আকস্মিক মেঘনা পেট্রোলিয়াম ডিপো পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী
  4. প্যারোলে মুক্ত হয়ে বাবার জানাজায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে
  5. সড়ক দুর্ঘটনা সংসদ সদস্য আতিকুরসহ আহত ৩
  6. সিটি ও জেলা প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক ধারাবাহিকতায় আঘাত : জামায়াত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x