Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:২৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১০:৩১, ১৮ মার্চ ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:২৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১০:৩১, ১৮ মার্চ ২০২৬
আরও খবর
ঈদের ছুটিতে বিমান জাদুঘরে মানুষের ভিড়
ঈদের দ্বিতীয় দিনে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত
ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা রাজধানী
ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ
সীমান্তে অতন্দ্রপ্রহরী বিজিবি, স্বজনদের ছাড়াই কাটে ত্যাগের ঈদ

ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বস্তি, নেই দীর্ঘ যানজট

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:২৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১০:৩১, ১৮ মার্চ ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:২৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১০:৩১, ১৮ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের অন্যতম ভরসার নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া রুটে এবারের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। ভোর থেকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের উপস্থিতি থাকলেও কোথাও দীর্ঘ যানজট বা ভোগান্তির চিত্র দেখা যায়নি।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, যাত্রীরা ঘাটে পৌঁছেই সরাসরি ফেরি বা লঞ্চে উঠতে পারছেন। অন্যান্য বছরের তুলনায় ছোট যানবাহন, প্রাইভেটকার ও যাত্রীবাহী পরিবহণের চাপ কম থাকায় ঘাট এলাকায় যানজটের কোনো লক্ষণ নেই। ফলে যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারছেন।

সংশ্লিষ্টরা বলছেন, এ স্বস্তির পেছনে বড় ভূমিকা রেখেছে পদ্মা সেতু। সেতুটি চালু হওয়ার পর থেকেই এ নৌরুটে স্বাভাবিক সময়ে যানবাহনের চাপ অনেকাংশে কমেছে। বর্তমানে মূলত ঈদসহ বড় উৎসবকে কেন্দ্র করেই কিছুটা চাপ তৈরি হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন—বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ঘাটে কোনো চাপ নেই। পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ চলাচল করায় যাত্রী ও যানবাহন আসামাত্রই পারাপার করা যাচ্ছে।

বর্তমানে এ নৌরুটে ১৭টি ফেরি নিয়মিত চলাচল করছে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ২০ থেকে ৩৪টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের চাপ অনুযায়ী এসব নৌযানের সংখ্যা সমন্বয় করা হচ্ছে, যাতে কোনো ধরনের বিলম্ব না হয়।

দেশের কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের একটি অংশ এখনও এই রুট ব্যবহার করছে। বিশেষ করে যেসব যানবাহনের জন্য সড়কপথ তুলনামূলক দীর্ঘ বা ব্যয়বহুল, তাদের কাছে এ নৌপথ এখনও গুরুত্বপূর্ণ ও কার্যকর।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুরের পর সাভার ও আশুলিয়াসহ পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের গার্মেন্টস শ্রমিকদের ছুটি শুরু হলে বিকেলের দিকে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ফেরি ও লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে এবং ঘাট এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

সার্বিকভাবে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এবারের ঈদযাত্রা স্বস্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে এগোচ্ছে। পর্যাপ্ত নৌযান, কার্যকর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় যাত্রীরা পাচ্ছেন নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ।

ঈদ সফর ঈদুল ফিতর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ মানিকগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: ঈদ সফর

২২ মার্চ ২০২৬
ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ
২০ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনে ধীরগতি, টাঙ্গাইলের পথে স্বস্তি
১৯ মার্চ ২০২৬
পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণের ২১ জেলার মানুষ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  2. কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. মুক্তিযোদ্ধা কাউন্সিলরসহ প্রত্যেক কমিটিই গণতান্ত্রিকভাবে হবে : আহমেদ আযম
  4. ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় শনাক্ত
  5. পদুয়ার বাজারের ১২ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
  6. ঈদের ছুটিতে বিমান জাদুঘরে মানুষের ভিড়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x