Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মিজানুর রহমান, ঝিনাইদহ
২০:১৭, ৩০ জানুয়ারি ২০১৬
আপডেট: ২৩:৩৬, ৩০ জানুয়ারি ২০১৬
মিজানুর রহমান, ঝিনাইদহ
২০:১৭, ৩০ জানুয়ারি ২০১৬
আপডেট: ২৩:৩৬, ৩০ জানুয়ারি ২০১৬
আরও খবর
নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল-সমাবেশ, গ্রেপ্তার ৫
নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাতের অভিযোগে ইসি কর্মকর্তা বরখাস্ত
দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
বিএনপিনেতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন যুবক আটক

ঝিনাইদহে বিজিবির গুলিতে দোকানি নিহত

গৃহবধূসহ ৪ জন আহত
মিজানুর রহমান, ঝিনাইদহ
২০:১৭, ৩০ জানুয়ারি ২০১৬
আপডেট: ২৩:৩৬, ৩০ জানুয়ারি ২০১৬
মিজানুর রহমান, ঝিনাইদহ
২০:১৭, ৩০ জানুয়ারি ২০১৬
আপডেট: ২৩:৩৬, ৩০ জানুয়ারি ২০১৬
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী মাটিলা গ্রামে বিজিবির গুলিতে আহত ব্যক্তিরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি : এনটিভি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী মাটিলা গ্রামে বিজিবির গুলিতে একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো চারজন। ভারত থেকে গরু আনা নিয়ে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে ‘সংঘর্ষের’ সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মাটিলা গ্রামের আবদুল মালেক চৌধুরীর ছেলে চায়ের দোকানি রফিকুল ইসলাম (২৮)। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে ফিরোজ (৪০), মৃত আজিবরের ছেলে বাবলু (২৮), আজিজুরের ছেলে আতিকুর (৩০) ও তাঁর স্ত্রী। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আতিকুর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ফিরোজ ও বাবলুর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ঢাকায় নিতে বলেছেন।

যশোরে বিজিবির ২৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন গুলিতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। তাঁর সঙ্গে মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানসহ পদস্থ কর্মকর্তারা বৈঠক করছেন। আতঙ্কিত গ্রামের লোকজন জোটবদ্ধ হয়ে নিহতের লাশের কাছ থেকে সামান্য দূরে অবস্থান করছেন।

বিজিবির পরিচালক জানান, সন্ধ্যায় একদল গরু পাচারকারী ভারত থেকে সীমান্ত পার হয়ে গরুসহ দেশের মধ্যে ঢুকে পড়ে। এ সময় মহেশপুরের জুলুলী বিওপির বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। একপর্যায়ে গ্রামবাসী বিজিবিকে চ্যালেঞ্জ করে এবং অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য বিজিবি পাঁচ-ছয়টি গুলি চালালে ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তবে তাঁর নাম বলতে পারেননি লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন। আহতদের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান তিনি।

বিজিবি সূত্র জানায়, বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন ভারতের রানাঘাটে বিএসএফের সঙ্গে প্রীতি ভলিবল খেলায় বিজয়ী হয়ে ফেরার সময় গুলির খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জুলুলী বিজিবি ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন। খবর পেয়ে  ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ সেখানে উপস্থিত হন। তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে বিষয়টি জানেন। এর আগেই মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন শেষে বিজিবি ক্যাম্পে উপস্থিত হন ।

মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন রাত ৮টার দিকে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, বিজিবির গুলিতে গ্রামের এক ব্যক্তি নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আরো কয়েকজন আহত হয়েছেন। এর বেশি কিছু জানাননি তিনি।

অপর দিকে ঘটনাস্থল থেকে মাটিলা বাজারের দোকানি আশরাফুল জানান, সন্ধ্যায় এক ব্যক্তি ভারত থেকে একটি বাছুর গরু নিয়ে সীমান্ত পার হয়ে গ্রামে ঢুকে পড়ে। জুলুলী ক্যাম্পের সুবেদার শিশির কুমারের নেতৃত্বে পাঁচ-ছয়জন বিজিবি সদস্য তাঁকে ধাওয়া করে আটক করতে ব্যর্থ হয়। এ সময় মাটিলা বাজারের দোকানে বসে থাকা গ্রামবাসীর কাছে বিজিবির সদস্যরা কে গরু এনেছে মর্মে জানতে চান। বাজারের উপস্থিত গ্রামের লোকজন বিষয়টি জানাতে অস্বীকার করেন। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাঁদের লাঠিপেটা শুরু করেন। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে শত শত লোক বাজারে ছুটে আসেন। তাঁরা বিজিবি সদস্যদের সঙ্গে তর্ক-বিতর্ক করার একপর্যায়ে মারমুখী হয়ে ওঠেন। পরিস্থিতি বেগতিক দেখে বিজিবি গুলিবর্ষণ করতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন রফিকুল। গুলিবিদ্ধ হন আরো চারজন। এঁদের মধ্যে একজন গৃহবধূ রয়েছেন। তিনি আহত আতিকুরের স্ত্রী। তাঁদের মধ্যে ফিরোজের বুকে ও বাবলুর  হাতের তালুতে গুলি লেগেছে। আতিকুরের স্ত্রীর কানে গুলি লেগেছে বলে জানান তিনি।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মাহবুর আলম তালুকদার বলেছেন, ঘটনাস্থলে মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত রিপোর্ট পাননি তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত রফিকুলের লাশ বিজিবি ক্যাম্পের কাছে পড়ে আছে। লাশের কাছ থেকে সামান্য দূরে গ্রামের শত শত লোক অবস্থান করছেন। এলাকায় বিজিবির শক্তি বাড়ানো হয়েছে।

বিশেষ একটি সূত্র জানায়, সীমান্তের কাছাকাছি হাটবাজারে রাত ৮টার পর পর চলাচলের ওপর বিজিবির কঠোরতার কারণে সাধারণ মানুষের মাঝে বেশ কিছু দিন থেকে ক্ষোভ বিরাজ করছে। আজ বিজিবি সদস্যরা লাঠিপেটা শুরু করলে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন।

সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মামুন শিবলী
  2. প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী
  3. ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ
  4. মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
  5. তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা
  6. ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x