সিংগাইরে হেরোইনসহ একজন আটক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গ্রাম থেকে হেরোইন ও ইয়াবাসহ শরিফুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আঙ্গারিয়া গ্রামের বাড়ি থেকে শরিফুলকে আটক করা হয়।
মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরের আঙ্গারিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামের বসতঘর থেকে ৫০ গ্রাম হেরোইন ও ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ওই কর্মকর্তা আরো জানান, দীর্ঘদিন ধরে শরিফুল মাদক ব্যবসা করে আসছেন। তাঁর বিরুদ্ধে সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ