Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৫:০৩, ১৭ নভেম্বর ২০১৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৫:০৩, ১৭ নভেম্বর ২০১৫
আপডেট: ১৫:০৩, ১৭ নভেম্বর ২০১৫
আরও খবর
জামিন পেলেন অভিনেতা আলভীর মা
রামিসা হত্যা : সোহেলের পক্ষে দাঁড়ানোর ব্যাখ্যা দিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী
সোহেল রানা সুস্থ মাথায় খুন ও ধর্ষণ করেছেন : পিপি
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন
শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ

চট্টগ্রামে শিশু হত্যার দায়ে চারজনের ফাঁসি

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৫:০৩, ১৭ নভেম্বর ২০১৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৫:০৩, ১৭ নভেম্বর ২০১৫
আপডেট: ১৫:০৩, ১৭ নভেম্বর ২০১৫

চট্টগ্রামে শিশু ইয়াসিন আরাফাত আবীরকে অপহরণের পর হত্যার দায়ে চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে পৃথক দুটি ধারায় যাব‌জ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।  

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মো. আনোয়ার, মো. ফারুক, সুজন মিয়া ও ইদ্রিস। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সুজন মিয়া পলাতক। বেকসুর খালাস দেওয়া হয়েছে রাবেয়া বেগমকে। আসামিরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১২ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর হালিশহর থানার বি ব্লক আবাসিক এলাকার রিয়াজ উদ্দিনের শিশু ছেলে ইয়াসিন আরাফাত খেলার সময় অপহৃত হয়।

পরের দিন ১৮ ডিসেম্বর সীতাকুণ্ডের বেড়িবাঁধ এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ইয়াসিনের বাবা রিয়াজ উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

এ ঘটনার এক মাস পর অজ্ঞাত স্থান থেকে অপহরণকারীরা আবীরের মামি রিনা আক্তারকে মুঠোফোনে তাঁর ছেলেকেও অপহরণের হুমকি দিয়ে চাঁদা দাবি করে। এর সূত্র ধরেই পুলিশ হালিশহরের বিভিন্ন স্থান থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করে।

২০১৪ সালে ১২ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগ গঠন করা হয়। ২৮ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আদালতের এই রায়ে অসন্তুষ্ট প্রকাশ করে রিয়াজ উদ্দিন বলেন, ‘সুজন কীভাবে পালিয়ে গেল। এ ছাড়া রাবেয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই রাবেয়াই আমার ছেলের মা সেজে অপহরণ করে নিয়ে গেছে। তাঁর স্বামী সিএনজিচালক। সেই সিএনজিতেই কোলে শুইয়ে ওকে নিয়ে গেছে। সে কীভাবে দায়মুক্তি পায়? আমি আইনের আওতায় এনে তাঁর শাস্তির দাবি জানাচ্ছি।’ এ সময় তিনি ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিও জানান।

চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান বলেন, ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এর পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ধারার অপহরণ ও ৭ ধারার মুক্তিপণ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই দুই ধারায় তাঁদের একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

পিপি আরো বলেন, আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার সময় আদালত ঘোষণা করেছেন, এই চারজন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এবং যতক্ষণ পর্যন্ত তাঁদের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখতে হবে।

সর্বাধিক পঠিত
  1. মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
  2. যুক্তিতর্ক শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
  3. শিশু রামিসা হত্যা মামলা : সোহেল ও স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ
  4. ডাকসেবা ডিজিটাল যুগে: অনলাইনে ট্র্যাক করা যাবে চিঠি ও পার্সেল
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  6. অভিমান ভেঙে ৩৮ বছর পর ফিরলেন স্বামী, আনন্দে ভাসল পরিবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x