Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৮:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ১৯:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৮:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ১৯:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯
আরও খবর
যেমন দেখে এলাম ওয়াহেদ ম্যানশন

‘দুটি মাসুম বাচ্চাকে কী বুঝ দিমু’

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৮:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ১৯:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৮:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ১৯:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯
মায়ের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে মামা বেলালের কোলের পাঁচ বছরের শিশু বিবি মরিয়ম সানিন। ছবি : এনটিভি

নির্বাক চোখে ফ্যালফ্যাল করে পাঁচ বছরের শিশু বিবি মরিয়ম সানিন এদিক-ওদিক তাকিয়ে দেখছে, মাকে দেখা যায় কি না। এভাবেই কিছুক্ষণ বাবার কোলে, কিছুক্ষণ মামার কোল থেকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে তাকিয়ে দেখছে। কিন্তু কোথাও মায়ের দেখা পেল না।

এখন যদি মায়ের মরদেহ পাওয়া যায়—এ আশায় মর্গের সামনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমের কাছে নিজের লালা দিয়েছে ডিএনএ পরীক্ষার জন্য।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে বাবার সঙ্গে মায়ের খোঁজে ঢাকা মেডিকেলের মর্গে আসে ছোট্ট বিবি মরিয়ম সানিন। পাঁচ বছরের শিশুটি ঠিক বুঝে উঠতে পারছে না, কী হয়েছে! সবাই বলছে, তার মা আর নেই। কিন্তু সে জানে—মা তো একটু বাড়ির নিচে গিয়েছিল। তারপর কোথায় গেল?

সানিনের পাঁচ মাস বয়সী ছোট্ট বোন বিবি ফাতেমা সারাক্ষণ কাঁদছে। অবুঝ শিশুটিও তার মাকে খুঁজছে।

পুরান ঢাকার চকবাজারে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডের পর থেকে সানিনের মা বিবি হালিমা বেগম শিলা নিখোঁজ রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিবি হালিমা শিলার লাশ খুঁজে পেতে তাঁর মেয়ে সানিনের ডিএনএর নমুনা নিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে আসা হালিমার স্বামী জহিরুল হক সুমন কাঁদতে কাঁদতে এনটিভি অনলাইনকে বলেন, ‘চকবাজারে অগ্নিকাণ্ডের স্থান থেকে ২০০ গজ দূরেই আমাদের বাসা। চকবাজারেই আমার দোকান রয়েছে। ঘটনার দিন (২০ ফেব্রুয়ারি) রাতে আমার বড় মেয়ে সানিন একটু অসুস্থ ছিল। তাই স্ত্রীকে বললাম, তুমি নিচে নেমে ওষুধের দোকানে যাও। আমি মসজিদে নামাজ পড়ে দুজন একসঙ্গে বাসায় উঠব। মোবাইলে কথা বলার পর সে (হালিমা) নিচে নেমে এসে ওষুধের দোকানে যায়। আমি দোকান থেকে বের হয়ে দেখি চকবাজারের মোড়ে ভয়াবহ আগুন। তাঁকে ফোন দেওয়ার চেষ্টা করছি, ফোনে কল যায়নি। ভয়াবহ আগুনের কারণে সামনেও যেতে পারছিলাম না। দৌড়ে বাসায় গেলাম। দেখি শুধু বাচ্চা দুটা বাসায়। আমার স্ত্রী বাসায় নেই। এরপর থেকে আর আমার স্ত্রীকে পাচ্ছি না।’

মায়ের মরদেহ পাওয়ার আশায় ডিএনএ পরীক্ষার জন্য আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে মুখের লালা দেয় শিশু বিবি মরিয়ম সানিন। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

ডুকরে ডুকতে কান্নারত জহিরুল হক এনটিভি অনলাইনকে বলেন, “ভাই, দুটি মাসুম বাচ্চাকে আমি কী বুঝ দিমু। একটি বাচ্চার বয়স পাঁচ মাস। তার নাম ফাতেমা। গত দুদিন বাচ্চাগুলো তাদের মাকে খুঁজছে। না দেখে কিছুক্ষণ পর পর কাঁদছে। আমি ওদের বুঝ দেওয়ার কোনো ভাষা পাচ্ছি না। ছোট বাচ্চা কিছুক্ষণ পর পর দুধ খেতে চায়, আমি কোলে নিলে আমার বুকে দুধের সন্ধান করে। আমার বাচ্চাকে কে দুধ খাওয়াবে? বড় মেয়ে সানিন শুধু তাকিয়ে থাকে। ও আমাকে বলে, ‘বাবা, মা ওষুধ কিনে আসেন না কেন?’ আমি কোনো উত্তর দিতে পারি না। ভাই, আমি জানি হালিমাকে (স্ত্রী) ফিরে পাব না? তবু একবার যদি বাচ্চাগুলো দেখতে, মনকে সান্ত্বনা দিতে পারতাম!”

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড়া এলাকায় গ্রামের বাড়ি জহিরুল হক সুমনের। স্ত্রী-সন্তানকে নিয়ে চকবাজারে অগ্নিকাণ্ডের স্থান থেকে ২০০ গজ দূরেই ভাড়া বাসায় থাকেন। স্ত্রী হালিমা বেগম শিলা তাঁর এক বোন ও দুই শিশু সন্তানকে বাসায় রেখে নিচে গিয়েছিলেন ওষুধ কিনতে। তিনি সেই যে গেছেন, আর ফেরেননি।

পরিবারের সদস্যদের ধারণা, নিচে ওষুধ কিনতে গিয়ে শিলা হয়তো ভয়াবহ আগুনের কবলে পড়েন। হয়তো তিনি আর নেই। শনাক্ত না হওয়া লাশের ভেতরে শিলা থাকতে পারেন এমনটা ভেবে ডিএনএ নমুনা দিতে এসেছেন তাঁরা। ডিএনএ টেস্টের জন্য মেয়ের মুখের লালা ও স্বামী থেকে নমুনা সংগ্রহ করেছেন চিকিৎসকরা।

চকবাজারের নন্দকুমার সড়কের চুড়িহাট্টায় বুধবার রাতে আগুন লাগে। এতে ৬৭ জন মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশত।

চকবাজারে অগ্নিকাণ্ড
সর্বাধিক পঠিত
  1. নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন
  2. মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি
  3. দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগারে ফিরেছে প্রিজন ভ্যান
  4. নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের অভিনন্দন
  5. পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ
  6. বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x