Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৭:১৪, ০৯ অক্টোবর ২০১৫
আপডেট: ১৭:৩৬, ০৯ অক্টোবর ২০১৫
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৭:১৪, ০৯ অক্টোবর ২০১৫
আপডেট: ১৭:৩৬, ০৯ অক্টোবর ২০১৫
আরও খবর
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০
শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
৮ সহযোগীসহ সন্ত্রাসী শহিদ প্যাদা আটক, অস্ত্র উদ্ধার
গৃহকর্ত্রীকে ‘মা’ ডেকেও রক্ষা পায়নি মোহনা, করা হতো পাশবিক নির্যাতন

সন্দ্বীপে জোড়া খুন : যুবলীগকর্মী অস্ত্রসহ গ্রেপ্তার

শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৭:১৪, ০৯ অক্টোবর ২০১৫
আপডেট: ১৭:৩৬, ০৯ অক্টোবর ২০১৫
শামসুল হক হায়দরী, চট্টগ্রাম
১৭:১৪, ০৯ অক্টোবর ২০১৫
আপডেট: ১৭:৩৬, ০৯ অক্টোবর ২০১৫
চট্টগ্রামের সন্দ্বীপে জোড়া খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজলে এলাহী মিশুসহ গ্রেপ্তার হওয়া চারজন। ছবি : এনটিভি

চট্টগ্রামের সন্দ্বীপে জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলে এলাহী মিশুসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, গুলি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

urgentPhoto

গত ২১ সেপ্টেম্বর সন্দ্বীপ উপজেলার বাতেন মার্কেট এলাকায় পশুর হাটে আধিপত্য বিস্তার নিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগকর্মী জাহাঙ্গীর আলম ও পথচারী হুমায়ুন কবির।

পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামি ফজলে এলাহী মিশু যুবদলের একজন কর্মী। গত বুধবার দিবাগত রাতে খুলনার গোয়ালন্দ ঘাট থেকে মিশুকে এবং গতকাল বৃহস্পতিবার অন্য তিনজনকে সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকি তিনজন হলেন রুবেল (২০), লুৎফর (২২) ও রিয়াজ (২৫)। তাঁদের বাড়ি উপজেলার বাউরিয়ায়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। জেলা পুলিশ সুপার (এসপি) কে এম হাফিজ আক্তার জানান, জোড়া খুনের ঘটনার পর ১৭ দিন ধরে অভিযান চালানো হচ্ছিল। প্রধান আসামি মিশু খুলনায় লুকিয়ে ছিল। অভিযানের খবর পেয়ে সে খুলনা থেকেও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পালিয়ে যাওয়ার সময় গত বুধবার রাতে গোয়ালন্দ ঘাট থেকে মিশুকে গ্রেপ্তার করা হয়। বাকি তিনজনকে গতকাল গ্রেপ্তার করা হয় সন্দ্বীপের সন্তোষপুর এলাকা থেকে। আটক চারজনকে জেলা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশ সুপার কে এম হাফিজ আরো জানান, মিশুর বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। পরে মিশুর স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর বাড়িসহ বিভিন্ন স্থান থেকে দুটি পিস্তল, দুটি বন্দুক, দুটি শটগান, গুলি, দেশীয় তৈরি অস্ত্র ও ১০টি কিরিচ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, এর আগেও এ হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এ মামলায় আটজনকে গ্রেপ্তার করা হলো।

গত ২২ সেপ্টেম্বর নিহত যুবলীগকর্মী জাহাঙ্গীর আলমের বাবা মহসীন আলী ৩০ জনকে আসামি করে মামলা করেন।

সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময় নির্ধারণ
  2. হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল
  3. নির্বাচনের মাঠে ১ লাখ সেনাসদস্য, কেন্দ্রের আঙিনায় টহলের অনুমতি
  4. সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব : জামায়াত আমির
  5. আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
  6. চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে জরুরি সভা, তোপের মুখে উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x