যশোরে বজ্রপাতে নিহত ২
যশোর সদর উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ললিতাদহ মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডহেরপাড়ার হোসেন আলীর ছেলে রাশেদ হোসেন (৩০) ও শমসের উদ্দিনের ছেলে আইউব হোসেন (৪৫)।
নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় রাশেদ ও আইউব ললিতাদহ মাঠে একটি গাছ কাটছিলেন।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, বজ্রপাতের শিকার ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

সাইফুল ইসলাম সজল, যশোর