Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ২০:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা খুন 
ঈদের দিন মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১
ছেলের কোদালের কোপে মায়ের মৃত্যু
১৯৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি

ডিবি পুলিশের কাণ্ড!

শ. ম সাজু, রাজশাহী
২০:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৫
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ২০:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহী নগরীর মতিহার থানার টাঙ্গন এলাকা থেকে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রতন সরকার নামের এক যুবককে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে কয়েকটি ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ৭৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।

তবে আজ রোববার দুপুরে রতন সরকারকে মাদক মামলায় না জড়িয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ডিবি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এজন্য রতনের কাছ থেকে উদ্ধার হওয়া ৭৫ হাজার টাকা ছাড়া আরো ২০ হাজার টাকা উৎকোচ নেন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান। এ ঘটনায় নগরজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রতন সরকারের মা সাবিহা সরকার বাবলি এনটিভি অনলাইনকে বলেন, ‘রতনকে আটকের পর থেকেই আমার কাছে এসআই লুৎফরের ফোন আসতে থাকে। ছেলেকে মাদকের মামলা থেকে বাঁচাতে হলে তাঁকে এক লাখ টাকা দিতে হবে।’

আজ রোববার সকালে সাবিহা সরকার বাবলি মহানগর ডিবি কার্যালয়ে গিয়ে ছেলেকে ছাড়ানোর জন্য তদবির শুরু করেন। শেষ পর্যন্ত জব্দ হওয়া মোটরসাইকেলটি ছেড়ে দেওয়ার জন্য উদ্ধার হওয়া ৭৫ হাজার টাকা এবং রতনকে মাদকের মামলায় না দিয়ে আরএমপি অধ্যাদেশে চালান দেওয়ার জন্য আরো ২০ হাজার টাকা নেন এসআই লুৎফর রহমান।

টাকা পেয়ে দুপুরে রতনকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে আরএমপি অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান রতনের মা।

এ বিষয়ে জানতে এসআই লুৎফর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজ নিচ্ছেন। এ ধরনের ঘটনা কেউ ঘটিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল শনিবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশিকুর রহমান আশিককে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, ‘প্রসাশনিক কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।’

তবে আরএমপির একটি সূত্র জানিয়েছে, নানা অনিয়ম-দুর্নীতির কারণে আশিকুর রহমান আশিককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু
  2. বর্জ্য অপসারণ করে প্রশংসিত কুসিক প্রশাসকসহ পরিচ্ছন্নকর্মীরা
  3. ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
  4. ঢাকা সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
  5. রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  6. শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আ.লীগনেতার মাংস বিতরণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x