Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৩০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৬:৩৭, ২৮ মে ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৩০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৬:৩৭, ২৮ মে ২০২৬
আরও খবর
ফরিদপুরে পদ্মার তীব্র ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং শুরু
ফরিদপুরে গঙ্গাস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী
ফরিদপুরের চরভদ্রাসনে সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগ
স্বৈরাচারের পতন ঘটাতেই জনগণ রাজপথে নেমেছিল : শামা ওবায়েদ
আদালতের নির্দেশে থানা থেকে মুক্তি পেল হাতি

ছেলের কোদালের কোপে মায়ের মৃত্যু

সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৩০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৬:৩৭, ২৮ মে ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
১৬:৩০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৬:৩৭, ২৮ মে ২০২৬
থানার ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে পারিবারিক কলহের জেরে এক যুবকের কোদালের কোপে তার মায়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মা ফুলজান বেগম (৬০) ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে হোসেন শেখ (২৯) ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ জানায়, পেশায় শ্রমিক হোসেন শেখ বিয়ে করতে চাইতেন। তবে পারিবারিকভাবে বিষয়টি নিয়ে উদ্যোগ না থাকায় তিনি মায়ের প্রতি ক্ষুব্ধ ছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আজ সকালে হোসেন শেখের ঘরের সামনে একটি ফুলগাছের চারা রোপণ করতে যান তার মা ফুলজান বেগম। এ সময় মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে হোসেন ঘরে থাকা কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ফরিদপুর মায়ের মৃত্যু ছেলের হাতে

সংশ্লিষ্ট সংবাদ: ফরিদপুর

১৪ আগস্ট ২০২৬
ফরিদপুরে পদ্মার তীব্র ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং শুরু
১০ আগস্ট ২০২৬
ফরিদপুরে গঙ্গাস্নানে হাজারো সনাতন ধর্মাবলম্বী
০৭ আগস্ট ২০২৬
ফরিদপুরের চরভদ্রাসনে সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ
  2. বিদায়ের ইঙ্গিত দিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব
  3. বুড়িগঙ্গা-তুরাগ দূষণ বন্ধে সমন্বিত কার্যকর পদক্ষেপ নিতে হবে : পরিবেশমন্ত্রী
  4. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ
  5. সর্বজনীন পেনশনের ‘প্রগতি’ স্কিমে এনজিও কর্মীদের অন্তর্ভুক্তির আহ্বান
  6. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x