মানিকগঞ্জে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অষ্টম কারামুক্তি দিবস মানিকগঞ্জে পালিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মুকছেদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাতেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা কাজী রায়হান উদ্দিন টুকু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম এম ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রিন্স, জ্যেষ্ঠ সহসভাপতি আওলাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শওকত জাহাঙ্গীর রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাদেরসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বক্তব্যে বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ