Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আফজাল হোসেন, ভোলা
০০:২১, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০০:২৭, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আফজাল হোসেন, ভোলা
০০:২১, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০০:২৭, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
সন্তানের মুখে ভাত তুলে দিতে পচা ধানই ভরসা জমিরুন বেগমের
কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, বোরো ধানের ব্যাপক ক্ষতি
ইথিওপিয়ায় ভূমিধস ও বন্যায় নিহত ৬৪, নিখোঁজ শতাধিক
বর্ষায় উন্নয়ন কাজে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী
ব্রাজিলে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৪

ভোলার মেঘনার পারে কান্নার রোল

আফজাল হোসেন, ভোলা
০০:২১, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০০:২৭, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আফজাল হোসেন, ভোলা
০০:২১, ০৯ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ০০:২৭, ০৯ সেপ্টেম্বর ২০১৫
ভোলার ইলিশার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশের বিশাল আকৃতির মাটির চাক (রাস্তা) ও বড় গাছ ভেঙে পড়ছে। ছবি : এনটিভি

ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নসহ জেলার বিস্তীর্ণ এলাকা ভাঙছেই। ঘরবাড়ি আর ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার আগেই মেঘনা নদীর গর্ভে চলে যাচ্ছে চোখের সামনে। গত ২০ দিনে মেঘনার ভাঙনের কবলে পড়ে অন্তত এক হাজার ২০০ পরিবার গৃহহীন হয়েছে।

urgentPhoto

নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চেষ্টা করলেও তারা অনিয়ম করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। সব মিলিয়ে চরম ক্ষোভ ও হতাশ হয়ে আছেন ভাঙনকবলিত লোকজন।

ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলামিন বলেন, ‘কী করে আপনাকে বুঝাবো- সকালে দোকান খোলার মুহূর্তেই দেখি, মেঘনা নদীর পাড়ে হঠাৎ করে ফাটল। কিছু বুঝে উঠার আগেই বিলীন হতে শুরু করে একে একে ব্যবসাপ্রতিষ্ঠান। মাত্র ২০ মিনিটে ইলিশা ফেরিঘাটসহ অন্তত ২০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘনার পেটে চলে যায়। খবর পেয়ে এসে ব্যবসায়ী ও এলাকাবাসীর আহাজারি করা ছাড়া আর কিছুই ছিল না।’

ফেরিঘাটের বড় ব্যবসায়ী মো. কালু মিয়া বলেন, ‘ভাঙনের খবর পেয়ে বাড়ি থেকে এসে দেখলাম, মেঘনা নদী আমার দোকানসহ সব নিয়ে যাচ্ছে। পানির এতটাই স্রোত যে মুহূর্তের মধ্যেই তলিয়ে যাচ্ছে। চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।’

একই অবস্থা আরেক বড় ব্যবসায়ী মো. জামাল উদ্দিনের। কথা বলতে পারছিলেন না কান্নার কারণে। একপর্যায়ে বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে তিনি কয়েক লাখ টাকার মালামাল তুলেছিলেন দোকানে। বুঝতে পারেননি মুহূর্তে সব শেষ হয়ে যাবে। এখন পথে বসা ছাড়া আর কিছু করার নেই তাঁর।

এদিকে মেঘনা হয়ে ভোলা সদর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে ওই গ্রামের মরহুম আলী আহমদ মিয়ার স্ত্রী ৮৫ বছরের বৃদ্ধ নূর জাহান বেগমকে। পানির খড়স্রোত আর মেঘনার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলেন। কী যেন ভাবছেন। তাঁর পাশেই মাটি ভেঙে পড়লেও খেয়াল নেই সেদিকে। কাছে গিয়ে জানতে চাইলেই কান্নাজড়িত কণ্ঠে বললেন, ওই খানে ঘর-দুয়ার জমি ছিল। সব নিয়ে গেছে। এখন কোথায় থাকবেন। আর কোথায় যাবেন। স্বামীর কবরটা পর্যন্ত নদী নিয়ে গেছে।

একই অবস্থা দেখা গেল একই গ্রামের রহিজল হকের স্ত্রী ৭০ বছরের বৃদ্ধ বিলকিস বেগমের। ঘরবাড়ি সব নিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত জমির দলিল নিয়ে নাড়াচাড়া করছেন মেয়েকে নিয়ে। জানতে চাইলে বললেন, ‘কানি (একর) কানিতে জমি ছিল, সব নদী নিয়ে গেছে। পোলাপান নিয়ে কোথায় থাকব সেই চিন্তা করি। জমি নেই। তার পরও দলিল নিয়ে যাচ্ছি। যাতে বুকের সাথে আগলে রেখে ভাবতে পারব অন্তত এক সময় অনেক জমি ছিল আমাদের।’

এদিকে মেঘনার ভাঙন রোধে কাজের অনিয়ম নিয়ে এলাকাবাসীর রয়েছে চরম ক্ষোভ। পাউবো নদীতে যা ফেলছে তা মাছের খাবারের মতো পানিতে ভেসে যাচ্ছে বলে জানালেন মো. আবুল কালাম। বললেন, ‘যেখানে প্রতিদিন শতাধিক টিউব ব্যাগ ডাম্পিং করার কথা সেখানে ডাম্পিং করছে মাত্র ১০ থেকে ২০টি করে। এ ছাড়া মাঝেমধ্যে কাজ বন্ধ রাখে।’

পাউবো ও ঠিকাদারের বিরুদ্ধে এই ব্যক্তিসহ পুরো এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছে। তাদের মতে, ভাঙনের কারণে গত ২০ দিনে গৃহহারা হয়েছে এক হাজার থেকে এক হাজার ২০০ পরিবার।

এসব অভিযোগ স্বীকার করে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হেকিম বলেন, সময় মতো বালু না পাওয়ায় কাজ বন্ধ ছিল। এ পর্যন্ত এক লাখ ২৫ হাজারের বেশি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। ভাঙন বন্ধ না হওয়া পর্যন্ত ডাম্পিংয়ের কাজ অব্যাহত থাকবে।

বন্যা
সর্বাধিক পঠিত
  1. ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  2. ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ
  3. রংপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
  4. ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
  5. খালাস পেলেন নাসির-তামিমা
  6. জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, দক্ষতা অর্জন করে কোরিয়া যাবেন ৩০০ জন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x