ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
আবহাওয়া অফিস। ফাইল ছবি
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (৮-১২) কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১০ মিলিমিটার।

এনটিভি অনলাইন ডেস্ক