Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২০:২৪, ০৩ মে ২০১৮
আপডেট: ২১:০৫, ০৩ মে ২০১৮
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২০:২৪, ০৩ মে ২০১৮
আপডেট: ২১:০৫, ০৩ মে ২০১৮
আরও খবর
স্বাস্থ্যকেন্দ্রের দুরাবস্থা নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে মামলার হুমকি
সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত
তিন বিভাগে ভারি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা
বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা : মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক

অরুন চন্দ্র যাবেন তীর্থে, ছুটি মঞ্জুর হজের জন্য!

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২০:২৪, ০৩ মে ২০১৮
আপডেট: ২১:০৫, ০৩ মে ২০১৮
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২০:২৪, ০৩ মে ২০১৮
আপডেট: ২১:০৫, ০৩ মে ২০১৮

গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাস ভারতে ধর্মীয় ও দর্শনীয় স্থান ভ্রমণের জন্য ২১ দিন ছুটি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু সৌদি আরবে হজে যাওয়ার জন্য তাঁর ৫০ দিনের ছুটি মঞ্জুর করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা। এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করে তারা।

সনাতন ধর্মাবলম্বী একজন শিক্ষককে পবিত্র হজ পালনের জন্য ছুটি মঞ্জুর করার ওই প্রজ্ঞাপন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, তিনি ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত পবিত্র রমজান, জুমাতুলবিদা, শবে কদর, ঈদুল ফিতরে অবকাশকালীন ছুটিতে ধর্মীয় ও দর্শনীয় স্থান ভ্রমণের জন্য ভারতে যেতে গত ২২ মার্চ তাঁর কলেজের অধ্যক্ষের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। এ নিয়ে গত ৩০ এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু তাঁর নামের পাশে ভুল দেশের নাম এবং ভ্রমণের উদ্দেশ্য ও সময়কাল লেখা আছে।

অরুন চন্দ্র বিশ্বাস জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ভুল করেছে। সংশোধিত ছুটির জন্য তিনি পুনরায় আবেদন করবেন।

কী ছিল প্রজ্ঞাপনে

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ  শাখা-৪ থেকে জারি করা আদেশে (স্মারক নম্বর-  ৩৭.০০.০০০০.০৮.০১০.৪৩৪) বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে দুজন শিক্ষকের ছুটি মঞ্জুর করা হয়। এতে প্রথমেই ছিল অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসের নাম। দেশের নামের ঘরে ছিল সৌদি আরব। ভ্রমণের উদ্দেশ্য ও সময়কালের ঘরে লেখা ছিল, ‘পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে ২৫.০৭.২০১৮ তারিখ হতে ১২.০৯.২০১৮ তারিখ পর্যন্ত ৫০ (পঞ্চাশ) দিন অথবা দায়িত্বভার হস্তান্তরের তারিখ হতে ৫০ (পঞ্চাশ) দিন।’

যে আদেশে অরুন চন্দ্র বিশ্বাসকে ছুটি দেওয়া হয়েছে, একই আদেশে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাছিমা আক্তারকে ছুটি দেওয়া হয়েছে। তাঁকে অবশ্য পবিত্র ওমরাহ পালনের জন্য ১ জুন থেকে ২১ জুন অথবা দায়িত্বভার হস্তান্তরের তারিখ থেকে ২১ দিন ছুটি মঞ্জুর করা হয়।

এই ছুটি মঞ্জুরের প্রজ্ঞাপন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি। তারা বলেছেন, ভুল প্রজ্ঞাপন দেখার পর তারা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সেটি সরিয়ে ফেলেছেন। পবিত্র হজ পালনের জন্য অন্যজনের নাম বসাতে গিয়ে ভুলবশত অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসের নাম কম্পোজ করা হয়েছে। এটি একটি মুদ্রণজনিত করণিক ভুল।

সর্বাধিক পঠিত
  1. পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
  2. ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রাম
  3. সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে ৩০০ কোট, ১০০ কামিজ, রোলেক্স ঘড়িসহ যেসব জিনিস উদ্ধার
  4. ট্রলি-অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত
  5. ১ লাখ ৩০ হাজার টাকার গরু দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ
  6. বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x