Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:৩০, ১০ নভেম্বর ২০১৭
সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:৩০, ১০ নভেম্বর ২০১৭
আপডেট: ১৫:৩০, ১০ নভেম্বর ২০১৭
আরও খবর
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে জামায়াতের বিক্ষোভ
বিএনপির নেতাকর্মীদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে : মির্জা ফখরুল
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, জানে না পুলিশ
ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে : গোলাম পরওয়ার

একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না : মওদুদ

সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:৩০, ১০ নভেম্বর ২০১৭
সঞ্জিব দাস, ফরিদপুর
১৫:৩০, ১০ নভেম্বর ২০১৭
আপডেট: ১৫:৩০, ১০ নভেম্বর ২০১৭
ফরিদপুরে আজ শুক্রবার দুপুরে পল্লীকবি জসীমউদদীর বাড়িতে আমান মওদুদ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এবার দেশে একদলীয়ভাবে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির অংশগ্রহণ ছাড়া এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।

মওদুদ বলেন, ‘আগামী নির্বাচন হতে হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। আর এ সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না। এটাকে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বলতে পারি। আর এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’

আজ শুক্রবার দুপুরে ফরিদপুরে পল্লীকবি জসীমউদদীনের বাড়িতে আমান মওদুদ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন।

আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমান মওদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসনা মওদুদ, কবি জসীমউদদীনের ছোট ছেলে খুরশিদ আনোয়ার, স্থানীয় পৌর কাউন্সিলর শামসুল আরেফিন সাগর প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ২৫টি স্কুলের তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সেরা ৯০ জন ছাত্রছাত্রীর মধ্যে সনদ ও অর্থ প্রদান করা হয়।

বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি ছিল একটি কলঙ্কের দিন। সেই দিন দেশের মানুষ ভোটারবিহীন একটি নির্বাচন দেখেছে। যেখানে ১৫৪ জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমি বলব, এটা একটি অনির্বাচিত সরকার।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, সরকার চাইছে দলীয় পদ্ধতিতে একটি নির্বাচন করতে। আর এ নির্বাচনে বিরোধী দল বলে কোনো দল থাক, এটা তারা চায় না।

সরকারদলীয় লোকজন দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ করেন মওদুদ।

বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মওদুদ আহমদ বলেন, এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মীরা জড়িত। এর ফলে দেশ ধীরে ধীরে মেধাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই অন্যায়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে মওদুদ আহমদ পল্লীকবি জসীমউদদীন এবং তাঁর দুই ছেলে আমান মওদুদ ও আসিফ মওদুদের কবরে ফুল দিয়ে মোনাজাত করেন।

দুপুরে তিনি কবির বাড়ির আঙিনায় মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেবেন। বিকেলে কবির বাড়ির সামনে আসিফ-আমান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনও করবেন তিনি।

সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x