যশোরে সু চির ৩০ ফুট কুশপুতুল দাহ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে যশোরে উপশহর কলেজ মাঠে দেশটির নেত্রী অং সান সু চির কুশপুতুল দাহ করা হয়। ছবি : এনটিভি
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও দেশছাড়া করার প্রতিবাদে যশোরে দেশটির নেত্রী অং সান সু চির ৩০ ফুট লম্বা কুশপুতুল দাহ করা হয়েছে। আজ সোমবার সকালে ‘যশোরবাসী’র ব্যানারে উপশহর কলেজ মাঠে এ কুশপুতুল দাহ করা হয়।
এর আগে ‘যশোরবাসী’ নামে সংগঠনটি উপশহর কলেজ মাঠেই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ ও বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার দাবি জানান। এ ছাড়া ওই মানববন্ধনে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের জন্য অং সান সু চির বিচার দাবি করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার অনেকেই অংশ নেন।

সাইফুল ইসলাম সজল, যশোর