Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৩:০৭, ২৬ জুলাই ২০১৫
আপডেট: ১৪:৪৪, ২৬ জুলাই ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৩:০৭, ২৬ জুলাই ২০১৫
আপডেট: ১৪:৪৪, ২৬ জুলাই ২০১৫
আরও খবর
বরিশালে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
কামরাঙ্গীরচরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
ত্রাণ বিতরণ মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ নেতারা
পরীক্ষা চলাকালীন মোবাইলফোন নিয়ে ব্যস্ত পরীক্ষার্থীরা! টিকটকে ভিডিও ভাইরাল
২০২৭ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট শুরুর প্রত্যাশা ইউএস-বাংলার

দ্বিতীয় দিনের মতো বিচ্ছিন্ন বান্দরবান

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৩:০৭, ২৬ জুলাই ২০১৫
আপডেট: ১৪:৪৪, ২৬ জুলাই ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৩:০৭, ২৬ জুলাই ২০১৫
আপডেট: ১৪:৪৪, ২৬ জুলাই ২০১৫
অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের প্রধান সড়কে পানি জমে যাওয়ায় সারাদেশের সঙ্গে আজ দ্বিতীয় দিনের মতো সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ছবি : এনটিভি

কয়েকদিনের টানা বৃষ্টিপাতে বান্দরবানের প্রধান সড়কে পানি জমে যাওয়ায় সারাদেশের সঙ্গে দ্বিতীয়দিনের মতো আজ রোববার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজো কোনো পরিবহন এই সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়নি। কর্মব্যস্ত শহরবাসীকে কোমর পানি ভেঙে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

urgentPhoto

অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের জেলা শহর,লামা,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সাঙ্গু ও মাতামুহুরী  দুটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানায়,গত বুধবার থেকে বান্দরবানে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। আজ রোববার বান্দরবানে ১৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত দুইদিনে বান্দরবানে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের মৃত্তিকা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুর রহমান।

অব্যাহত ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান-কেরানীহাট প্রধান সড়কের পশ্চিম বরদুয়ারাসহ কয়েকটি স্থানে সড়কে ৪ দশমিক ৫ ফুট পানি জমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে দ্বিতীয়দিনের মতো ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার মোহাম্মদ রফিক জানান, সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানির পরিমাণ বাড়ছে।

এদিকে সাঙ্গু ও মাতামুহুরীরর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী হতদরিদ্র মানুষেরা নিরাপদ আশ্রয়ে সরে গেছে। দুর্যোগ মোকাবিলায় বান্দরবানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে প্রায় পাঁচ হাজার মানুষ।

জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

সর্বাধিক পঠিত
  1. দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
  2. বন্যাকবলিত চট্টগ্রামের পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
  3. নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
  4. বাংলাদেশিদের জন্য বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  5. নেত্রকোনায় রথযাত্রা ও রথমেলায় হাজারো ভক্তের আগমন
  6. সকালের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x