Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আকতার ফারুক শাহিন, বরিশাল
২২:১১, ২০ আগস্ট ২০১৭
আকতার ফারুক শাহিন, বরিশাল
২২:১১, ২০ আগস্ট ২০১৭
আপডেট: ২২:১১, ২০ আগস্ট ২০১৭
আরও খবর
আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে : স্থানীয় সরকারমন্ত্রী
বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
উজানের পাহাড়ি ঢলে বাজার প্লাবিত, বিপৎসীমার ওপরে চেল্লাখালি নদী
সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের জলসীমায় ঢুকে মাছ নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা!

আকতার ফারুক শাহিন, বরিশাল
২২:১১, ২০ আগস্ট ২০১৭
আকতার ফারুক শাহিন, বরিশাল
২২:১১, ২০ আগস্ট ২০১৭
আপডেট: ২২:১১, ২০ আগস্ট ২০১৭

দেশের সমুদ্রসীমায় ঢুকে হাতমাইকে ঘোষণা দিয়ে ভারতীয় জেলেরা মাছ লুটে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি তারা বাংলাদেশি ট্রলারগুলো ডুবিয়ে দিচ্ছে বলেও জানা গেছে।

বরগুনা জেলা ট্রলার মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম সিকদার বলেন, সাগরে মাছ ধরার ক্ষেত্রে নানা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় ট্রলারগুলো। মাছ ধরার সময় ট্রলারগুলোর মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের জন্যে তাদের যেমন রয়েছে ওয়্যারলেস তেমনি সাগরে মাছের ঝাঁকের অবস্থান বুঝতে তারা ব্যবহার করে ইকোসাউন্ডার। ২০০-৩০০ ট্রলার একসঙ্গে দলবদ্ধ মাছ ধরাই তাদের পদ্ধতি। সাগরে মাছ ধরার ক্ষেত্রে ইকোসাউন্ডার ব্যবহার করে তারা প্রথমে মাছের ঝাঁকের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। তারপর সে অনুযায়ী ফেলে জাল। বর্তমানে বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলে ধরা পড়ছে বিপুলসংখ্যক ইলিশ। আর এই ইলিশের লোভেই বাংলাদেশের সমুদ্রসীমার প্রায় ১৫০ কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে মাছ লুট করে নিয়ে যাচ্ছে তারা।

বরগুনা জেলা মাঝি-মাল্লা সমিতির সভাপতি সিদ্দিক জমাদ্দার বলেন, মোংলা বন্দরের পশ্চিমে ফেয়ারওয়ে বয়া এলাকা দিয়ে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢোকে ভারতীয় ট্রলার। এরপর মাছের ঝাঁক খুঁজে জাল ফেলতে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সোনার চর পর্যন্ত চলে আসে তারা। মাছের ঝাঁকের সন্ধান পেলে নিজেদের মধ্যে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করে এক জায়গায় জড়ো হয় শতাধিক ভারতীয় ট্রলার। আলোচ্য জায়গায় যদি বাংলাদেশি কোনো ট্রলার থাকে তাহলে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে সরে যেতে বলা হয় তাদের। সরে না গেলে চলে হামলা-মারধর। বাংলাদেশি ট্রলার সরিয়ে দিয়ে জাল ফেলে মাছ ধরে তারা। সংখ্যায় কম হওয়ার কারণে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না বাংলাদেশি জেলেরা।

গত বুধবার বঙ্গোপসাগরের সোনারচর এলাকার প্রায় ৩০-৪০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রে ভারতীয় ট্রলারগুলোর মধ্যে পড়েন বরগুনার পাথরঘাটা উপজেলার সিন্দা এফবি খানজাহান ট্রলারের জেলে সোবাহান। তিনি বলেন, ‘আমরা সাত-আটটি ট্রলার মিলে সেখানে মাছ ধরছিলাম। হঠাৎ করে ভারতীয় ট্রলার এসে হ্যান্ডমাইকে আমাদের ওই এলাকা ছেড়ে দিতে বলে। কথা না শুনলে ট্রলার ডুবিয়ে দেওয়ারও হুমকি দেয়। পরে আমরা জাল গুটিয়ে সেখান থেকে সরে আসি। এ সময় গোপনে ভারতীয় ট্রলার পুষ্পাঞ্জলির ছবি তুলে নিয়ে আসি আমরা। সেটিতে ভারতীয় পতাকা টানানো ছিল।’

পাথরঘাটা উপজেলার বাদুরতলা এলাকার বাসিন্দা এফবি সীমা ট্রলারের জেলে জাকির বলেন, ‘গত সোমবার দুপুরে বিষখালী-বলেশ্বর মোহনা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় ট্রলারের ঝাঁকের কবলে পড়ি আমরা। আমাদের সীমানার প্রায় ১০০ কিলোমিটার ভেতরে ঢুকে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে জাল উঠিয়ে আমাদেরকে সেখান থেকে চলে যেতে বলে তারা। বিপদ বুঝে আমরা জাল তুলে চলে আসি।’

পাথরঘাটার বাসিন্দা এফবি বনফুল ট্রলারের মালিক সগির হোসেন বলেন, কেবল এবারই নয়, প্রতিবছর ইলিশ মৌসুমে বাংলাদেশি জলসীমায় ঢুকে কোটি কোটি টাকার মাছ লুট করে নিয়ে যায় ভারতীয় জেলেরা। বাধা দিলেই আমাদের জেলেদের ওপর নেমে আসে হামলা নির্যাতন। মাঝ সমুদ্রে মাঝি-মাল্লাসহ বাংলাদেশি ট্রলার ডুবিয়ে পর্যন্ত দেয় তারা। গেল বছর আমার এ রকম একটি ট্রলার ডুবিয়ে দেয় ভারতীয় জেলেরা। ওই ঘটনায় মুসা নামের এক জেলের মৃত্যু ঘটে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন এম মোফায়েদ হোসেন বলেন, প্রথম কথা হচ্ছে মংলার দক্ষিণে ফেয়ারওয়ে বয়া এলাকা দিয়ে ভারতীয় ট্রলার ঢোকার যে দাবি করা হচ্ছে সেটা মোটেই বিশ্বাসযোগ্য নয়। কেননা সেখানে নৌবাহিনীর টহল জাহাজ সার্বক্ষণিকভাবে টহল দেয়। তারপরও যদি কোনো ভারতীয় ট্রলার নৌবাহীনির জাহাজের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকে মাছ ধরে তাহলে সেক্ষেত্রে কোস্টগার্ডকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয় না বাংলাদেশের জেলেরা। তিনি আরো বলেন, ‘এই যে আপনি সোনার চরের দক্ষিণে গভীর সমুদ্রে ভারতীয় ট্রলারের অনুপ্রবেশের কথা বললেন এই তথ্যটি যদি ওই ট্রলারের জেলেরা তাৎক্ষণিকভাবে আমাদের দিত তাহলে আমরা সেখানে গিয়ে অনুপ্রবেশকারীদের হাতেনাতে ধরতে পারতাম। এভাবে উড়ো কথা বললে তো কিছু করা সম্ভব নয়। জেলেরা আমাদের যথাযথ তথ্য দিলে আমরা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব এবং অবৈধ অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x