রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কিশোরী নিহত
রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেলপথে রামদিয়া রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (১৩) এক কিশোরী নিহত হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টা দিকে এ ঘটনা ঘটে। ৭৭৯ নম্বর আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়া পাড়া থেকে রাজবাড়ী যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, কিশোরীটি প্রতিবন্ধী ছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রেনটির ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মো.আহসান হাবীব, রাজবাড়ী