Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২০:২০, ১৮ এপ্রিল ২০১৭
আপডেট: ২০:৩৬, ১৮ এপ্রিল ২০১৭
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২০:২০, ১৮ এপ্রিল ২০১৭
আপডেট: ২০:৩৬, ১৮ এপ্রিল ২০১৭
আরও খবর
বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা অমান্য, জামালপুরে ৭ ব্যবসায়ীকে জরিমানা
ফিল্মি স্টাইলে স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
কাজীর আগেই হাজির ম্যাজিস্ট্রেট, পণ্ড বাল্যবিয়ে
জাম পাড়া নিয়ে বিরোধ, বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধু নিহত
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা!

পুলিশের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২০:২০, ১৮ এপ্রিল ২০১৭
আপডেট: ২০:৩৬, ১৮ এপ্রিল ২০১৭
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২০:২০, ১৮ এপ্রিল ২০১৭
আপডেট: ২০:৩৬, ১৮ এপ্রিল ২০১৭
চট্টগ্রামের এম এ আজিজ আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ প্রতিরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আজ মঙ্গলবার বিকেলে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : ফোকাস বাংলা

চট্টগ্রামের এম এ আজিজ আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ প্রতিরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রলীগের ঘেরাও কর্মসূচির একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জের ধরে কাজীর দেউড়ি, ওয়াসা, জিইসি মোড় ও প্রবর্তক এলাকায় ব্যারিকেড দিয়ে যানবাহন ভাঙচুর এবং সড়কে আগুন দেওয়া হয়। এ সময় নগরজুড়ে যানজট ও আতঙ্কের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সুইমিংপুল ঘেরাও কর্মসূচি পালন করতে বিকেলে মিছিল নিয়ে আউটার স্টেডিয়ামে জড়ো হন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং সুইমিং পুলের নির্মাণ সামগ্রী ভাঙচুরের চেষ্টা চালান। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে নেতাকর্মীদের তর্ক বাঁধে। একপর্যায়ে ইটের আঘাতে পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ব্যবহার শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। এরপর ছাত্রলীগের কর্মীরা রাস্তায় ব্যাপক গাড়ি ভাঙচুর করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার এস এ মোস্তাইন হোসেন সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন যে এই সুইমিং পুলের বিষয় নিয়ে একটা বিতর্কের বিষয় ছিল। আজকে পৌনে ৪টার দিকে ছাত্রলীগের রনি ও ইমুর নেতৃত্বে চার থেকে পাঁচশ লোক বিক্ষোভ প্রদর্শন করার জন্য আসে। প্রথমে শান্তিপূর্ণ ছিল। আমরা তাদের শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করার তাৎক্ষণিক অনুমতি দেই, আগে তো অনুমতি নেয়নি। গণতান্ত্রিক দেশে যে কারো কোনো কিছু বলার থাকতে পারে। কিন্তু একটা পর্যায়ে তারা ভায়োলেন্ট (সহিংস) হয়ে যায়, ভাঙচুর শুরু করে। আমরা তাদের ছত্রভঙ্গ করছি। এই ধরনের একটা সরকারি প্রোগ্রাম, এটাকে ফোর্স ইউজ করে নস্যাৎ করার সুযোগ নাই। আর সরকারি দলের একটা পার্ট তারা করছে। এটা ভালো করে নাই। ভিডিও ফুটেজ আছে। মামলা হবে। প্রত্যেককে অ্যারেস্ট করব। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এবং এদের ইন্ধনদাতা কেউ যদি থাকে, তাদেরও ধরা হবে।’

সংঘর্ষের ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন সাংবাদিকদের বলেন, ‘আমরা সুইমিং পুলের পক্ষে। কিন্তু খেলার মাঠ নষ্ট করে কখনোই সুইমিং পুল নির্মাণ দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে রাজনীতি তা কখনোই সমর্থন করে না। কিন্তু বিনা উসকানিতে কোনো অশুভ শক্তির বলে আমাদের নেতাকর্মীদের ওপর বেপরোয়াভাবে লাঠিচার্জ এবং গুলি করা হয়েছে তা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই এবং নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে গুলি করতে চেয়েছিল, তাদের লক্ষ্য করে গুলি করা হয়েছিল যা নিন্দনীয়।  আমি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং যারা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পুলিশ বাহিনীর ভেতর থেকে এমন কর্মকাণ্ড করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

গত ১০ এপ্রিল চট্টগ্রামের লালদীঘির মাঠে এক জনসভায় নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে খুনি আখ্যায়িত করে এম এ আজিজ স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণ না করতে ১৫ দিনের একটি আলটিমেটাম দেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আরেকটি সভা করে ৪৮ ঘণ্টার মধ্যে সুইমিং পুল সরিয়ে না নিলে প্রতিরোধ করার ঘোষণা দেন।

সর্বাধিক পঠিত
  1. খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
  2. সকালের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  3. কুঁড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে শিশু নিহত
  4. খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  5. জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
  6. নারায়ণগঞ্জে যুবলীগের ব্যানারে মিছিল, গ্রেপ্তার ৪

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x