Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৮:৪৩, ১৯ জুন ২০১৫
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৮:৪৩, ১৯ জুন ২০১৫
আপডেট: ১৮:৪৩, ১৯ জুন ২০১৫
আরও খবর
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
ধর্ষণ মামলা : জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল
অষ্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১
স্ত্রী ও তার বান্ধবীকে কুপিয়ে জখম
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মেহেরপুরে হাতুড়িপেটায় আহত যুবকের মৃত্যু

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৮:৪৩, ১৯ জুন ২০১৫
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১৮:৪৩, ১৯ জুন ২০১৫
আপডেট: ১৮:৪৩, ১৯ জুন ২০১৫

পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন মেহেরপুরে সুমন হোসেন। জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামে নিজ বাড়িতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

গত ১৪ জুন স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছে এই সন্দেহে একই গ্রামের আওয়াল হোসেনের হামলায় সুমন হোসেন (৩০) গুরুতর আহত হন। পাঁচদিন চিকিৎসার পর তাঁকে বাঁচানো সম্ভব নয় বলে চিকিৎসকরা জানানোর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল বিকেলে বাড়ি ফিরিয়ে আনা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জুন গাংনীর হাজিপাড়ার বন্দে আলীর বাড়ির সামনে দিয়ে বাইসাইকেল করে যাওয়ার সময় সুমনকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে রক্তাক্ত অবস্থায় ফেলে আওয়াল পালিয়ে যান। স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বিকেল পর্যন্ত চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি না হলে চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মাস দুয়েক আগে আওয়ালের স্ত্রী মিনুয়ারা খাতুন বাড়ির লোকজনকে না জানিয়ে ঢাকায় পাড়ি জমান। এ ঘটনায় মিনুয়ারার বাবা আওয়ালের নামে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। নিখোঁজের পর মিনুয়ারা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করছেন বলে আওয়াল খবর পান। এরপর তিনি স্ত্রীকে ঢাকা থেকে বাড়ি ফিরিয়ে আনতে সক্ষম হন। মিনুয়ারার বাবা ও আওয়ালের পরিবারের সদস্যদের মধ্যে সমঝোতা হলে মিনুয়ারা-আওয়ালের সংসার জীবন আবারও শুরু হয়। কিন্তু আওয়াল সন্দেহ করেন একই গ্রামের সুমন তাঁর স্ত্রীকে ভাগিয়ে ঢাকায় নিয়ে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে গ্রামে কানাঘুষাও শুরু হয়। এর জের ধরে সুমনকে পেটানো হয়েছে বলে ধারণা করছে গ্রামবাসী।

এ ঘটনায় সুমনের বাবা শমসের আলী বাদী হয়ে মামলা করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, এ ঘটনার পর আওয়ালকে ধরতে কাজীপুর গ্রামে অভিযান চালানো হয়। কিন্তু টের পেয়ে আওয়াল পাশের কুষ্টিয়া উপজেলার দৌলতপুর উপজেলা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে চলে গেছেন।

সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
  2. ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
  3. সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  4. ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  5. সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
  6. ফুরফুরে মেজাজে বিএনপি, ধানের শীষের দুর্গে আঘাত হানতে চায় এনসিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x