Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
১০:১০, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৭, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
১০:১০, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৭, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
 নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম
যুগান্তর প্রতিনিধির ছেলেসহ দুজনকে কুপিয়ে জখম
কিশোরগঞ্জে দুধ দিয়ে গোসল করা সেই ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
মুন্সীগঞ্জে প্রবাসীকে কুপিয়ে জখম

স্ত্রী ও তার বান্ধবীকে কুপিয়ে জখম

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
১০:১০, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৭, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)
১০:১০, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৭, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ফেনী মডেল থানা। ফাইল ছবি

ফেনীতে স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবী গুরুতর আহত হয়েছেন। দাম্পত্য কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের আদালত পাড়া এলাকার আজমীরী বেগম সড়কের একটি বাসায় ঘটনাটি ঘটে।  

আহতরা হলেন–স্ত্রী ফিরোজা আক্তার (২৩) ও তার বান্ধবী আফসানা আক্তার (৩০)। তারা দুজনই একই প্রতিষ্ঠানে চাকরি করেন এবং সেই সুবাদে একই বাসায় ভাড়া থাকেন।

এ ঘটনায় স্বামী সুজনকে (২৭) আটক করেছে পুলিশ। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার বাসিন্দা এবং পেশায় সিএনজি অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই বাসায় ফিরোজা, আফসানাসহ চারজন ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে সুজন ও ফিরোজার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ফিরোজা পরকীয়ায় জড়িত এমন অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যায় সুজন ওই বাসায় গিয়ে ধারালো রামদা নিয়ে হামলা চালায়। বাসায় ঢুকেই তিনি স্ত্রী ফিরোজাকে কোপাতে থাকেন। ফিরোজার চিৎকার শুনে আফসানা বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি কোপানো হয়। এতে দুজনই গুরুতর জখম হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালানোর সময় স্থানীয়রা সুজনকে ধরে ফেনী মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আফসানার বোন আয়েশা আক্তার বলেন, আমরা ঘরেই ছিলাম। হঠাৎ লোকটা লম্বা একটা ছুরি নিয়ে ঢুকে তার স্ত্রীকে কোপাতে শুরু করে। আমার বোন বাধা দিলে তাকেও কোপায়। আমি ভয়ে দৌড়ে ছাদে চলে যাই।

আরেক প্রত্যক্ষদর্শী এলাকার বাসিন্দা মঞ্জুরুল আলম বলেন, চিৎকার শুনে এসে দেখি ঘরের পুরো মেঝে রক্তে ভেসে যাচ্ছে। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর আটক সুজনকে নিয়ে ফেনী মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরার নেতৃত্বে ঝোঁপের আড়াল থেকে হামলায় ব্যবহৃত রামদা জব্দ করা হয়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক। আফসানার বাম হাত কবজি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ফিরোজার বাম হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বিচ্ছিন্ন দেহাংশসহ তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, নিটোর/পঙ্গু হাসপাতাল এ পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে ফিরোজা স্বামীকে ছেড়ে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নেন এবং ওই ভবনে সহকর্মীদের সঙ্গে থাকতেন। স্ত্রী পরকীয়ায় জড়িত এমন সন্দেহ থেকেই সুজন হামলা চালিয়েছে বলে দাবি করেছে সে। পরবর্তী জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। 

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, অভিযুক্তের দেখানো স্থান থেকে হামলায় ব্যবহৃত রামদা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

কুপিয়ে জখম রামদার

সংশ্লিষ্ট সংবাদ: কুপিয়ে জখম

১৪ ডিসেম্বর ২০২৫
জুলাই রেভেলসের এক সদস্যকে কুপিয়ে জখম
২৮ অক্টোবর ২০২৫
মাছ ব্যবসা নিয়ে দ্বন্দ্বে ৩ ভাইকে কুপিয়ে জখম
২৩ সেপ্টেম্বর ২০২৩
মাদারীপুরের মু‌ক্তিযুদ্ধ ম‌ঞ্চের সভাপ‌তি‌কে কুপিয়ে জখম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
  2. জবাইকৃত ১৩ ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা
  3. কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কে, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  4. বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য : ২৮ বিচারককে শোকজ
  5. ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন ডা. এ জেড এম জাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x