ফরিদপুরে ইজতেমার আখেরি মোনাজাতে বিশ্বশান্তি কামনা
ফরিদপুরে তিনদিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। ছবি : এনটিভি
মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ফরিদপুরে তিনদিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমেদ দোয়া পরিচালনা করেন।
ইজতেমার শেষ দিনে আজ তীব্র শীত উপেক্ষা করে লাখো মুসল্লি মোনাজাতে অংশ নেন। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার উত্তর আলীপুর ও চরআদমপুর গ্রামের কুমার নদের পাড়ে ইজতেমার তিনদিনের আঞ্চলিক পর্ব শুরু হয়। এ ইজতেমায় ফরিদপুরসহ এর আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

সঞ্জিব দাস, ফরিদপুর