Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৩:৫৫, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:৫৫, ২৮ ডিসেম্বর ২০২০
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৩:৫৫, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:৫৫, ২৮ ডিসেম্বর ২০২০
আরও খবর
ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
হাতকড়া খুলে পালানো ৩২ মামলার সেই আসামি গ্রেপ্তার
শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক আটক, গণধোলাই
অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে নারী আটক
শিশুর শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশাচালককে গণধোলাই

সুনামগঞ্জে চলন্ত বাসে ‘ধর্ষণচেষ্টা’ : চালকের সহকারী গ্রেপ্তার

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৩:৫৫, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:৫৫, ২৮ ডিসেম্বর ২০২০
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
১৩:৫৫, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:৫৫, ২৮ ডিসেম্বর ২০২০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার চালকের সহকারী আবদুর রশিদ। ছবি : এনটিভি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার অভিযোগে চালকের সহকারী আবদুর রশিদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সুনামগঞ্জের ছাতক থানাধীন বুরাইগাঁও এলাকা থেকে গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আবদুর রশিদ ছাতক উপজেলার চরমমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীচর গ্রামের বাসিন্দা।

সিলেট পিবিআইয়ের পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, ‘দিরাইয়ের এই ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। গতকাল গভীর রাতে ছাতকের বুরাইগাঁও থেকে অভিযান চালিয়ে তাঁকে (আবদুর রশিদ) গ্রেপ্তার করা হয়। আসামিকে দিরাই থানায় হস্তান্তর করা হবে।’

দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে চলন্ত বাসে গত শনিবার সন্ধ্যায় ওই কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে বাসের চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে। এ সময় রক্ষা পেতে ওই কিশোরী বাস থেকে লাফিয়ে রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে।

আহত ওই কিশোরী দিরাই পৌর শহরের বাসিন্দা। সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

ওই কিশোরীর চাচা জানান, সিলেটের লামাকাজী এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে সুনামগঞ্জের দিরাই পৌর শহরে নিজবাড়িতে যাওয়ার জন্য ওই কিশোরী শনিবার দুপুরে দিরাইগামী একটি বাসে ওঠে। বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে পৌঁছানো পর্যন্ত ওই কিশোরী ছাড়া একে একে সব যাত্রী নেমে যায়। এ সময় বাসের চালক ও তাঁর সহকারী মিলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। সেসময় নিজেকে রক্ষা করতে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যায় ওই কিশোরী। পরে গ্রামবাসী আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারীসহ তিনজনকে আসামি করে গতকাল রোববার রাতে দিরাই থানায় মামলা করেন ওই কলেজছাত্রীর বাবা।

সংশ্লিষ্ট সংবাদ: ধর্ষণচেষ্টা

১১ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
২৯ মার্চ ২০২৫
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ 
০৩ অক্টোবর ২০২৩
চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণের চেষ্টা, ভ্যানচালক গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীর সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের শুভেচ্ছা বিনিময়
  2. অতি ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আইসক্রিম-শ্যাম্পুসহ ৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  4. সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী
  5. উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িতের অভিযোগ, মামুন রিমান্ডে
  6. বন্দি পলায়ন, বরখাস্ত হলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x