Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৫৫, ১৭ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৫৮, ১৭ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৫৫, ১৭ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৫৮, ১৭ অক্টোবর ২০২০
আরও খবর
কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ৭
বিয়ে বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৩
আখাউড়ায় ১৯ মামলার আসামি গ্রেপ্তার
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যায় গ্রেপ্তার ৫

সদরপুরে নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৫৫, ১৭ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৫৮, ১৭ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
১১:৫৫, ১৭ অক্টোবর ২০২০
আপডেট: ১১:৫৮, ১৭ অক্টোবর ২০২০
ফরিদপুরের সদরপুর উপজেলায় সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে-বিপক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ছবি : এনটিভি

ফরিদপুরের সদরপুর উপজেলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে-বিপক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সদরের এক কিলোমিটার এলাকার মধ্যে কোনো ধরনের সভা-সমাবেশ বা জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে আগামীকাল রোববার সকাল ৯টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপ আজ সকাল ১০টার দিকে পাশাপাশি দুটি স্থানে সমাবেশের ডাক দেওয়ায় স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা নেয়।

সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বলেন, ‘যেকোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি রোধ করতে সদরপুর উপজেলা সদরের এক কিলোমিটার স্থানজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে এই সীমানার মধ্যে সভা-সমাবেশ বা জমায়েত করতে দেওয়া হবে না।’

সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, ‘সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরম মিথ্যাচার ও মামলা দায়েরের প্রতিবাদে সদরপুর স্টেডিয়ামে স্থানীয় জনসাধারণের উদ্যোগে আজ সকালে এক সমাবেশের আয়োজন করা হয়। আমরা শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি গ্রহণ করেছি।’

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদিদ গামাল লিপু জানান, স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের গ্রেপ্তার ও বিচার দাবিতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সদরপুর স্টেডিয়ামে আজ সকালে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং চরভদ্রাসনের ইউএনওকে ফোন করে প্রকাশের অনুপযোগী ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় গত বৃহস্পতিবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা করেন। এ ঘটনার পক্ষে-বিপক্ষে ফুঁসে উঠেছে ওই নির্বাচনী এলাকা।

সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে স্কুলছাত্রী হত্যায় আসামির স্বীকারোক্তি
  2. সেই রাজ্জাক এবার হত্যাচেষ্টা মামলায় কারাগারে
  3. দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে : মন্ত্রী
  4. সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির
  5. জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
  6. আবুজর হত্যা : শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x