Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৯:৩০, ৩১ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৩৮, ৩১ জানুয়ারি ২০২২
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৯:৩০, ৩১ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৩৮, ৩১ জানুয়ারি ২০২২
আরও খবর
মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
ওসি প্রদীপ ও লিয়াকতের অপরাধের বর্ণনা হাইকোর্টকে পড়ে শোনালো রাষ্ট্রপক্ষ
দুর্নীতির মামলায় সাবেক ওসি প্রদীপ কুমারের স্ত্রীর জামিন
সাবেক ওসি প্রদীপের দুর্নীতির মামলায় আরও দুজনের সাক্ষ্যগ্রহণ
দুদকের মামলায় প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সাময়িক স্থগিত

রায় শুনে এক দিকে কান্না, আরেক দিকে উল্লাস

মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৯:৩০, ৩১ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৩৮, ৩১ জানুয়ারি ২০২২
মোঃ জাকের হোসেন (Md Zaker Hossain)
১৯:৩০, ৩১ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৩৮, ৩১ জানুয়ারি ২০২২
রায় ঘোষণার পর আদালত চত্বরে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

বহুল আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। আজ সোমবার বিকেলে আদালতে রায় ঘোষণার সময় তিন ধরনের শাস্তি ঘোষণার সঙ্গে সঙ্গে তিন রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেন আসামিরা। রায় শুনে কেউ উল্লাস প্রকাশ করেন আবার কেউ কান্নায় ভেঙে পড়েন আবার কেউ ছিলেন স্বাভাবিক।

বিকেল ৪টা ২০মিনিটের দিকে প্রথমে দুই আসামি কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক। এ সময় ওসি প্রদীপ কাঠগড়ায় উদ্বিগ্ন হয়ে ছটফট করতে থাকেন। তবে অপর আসামি পরিদর্শক মো. লিয়াকত আলী ছিলেন স্বাভাবিক। তিনি দেয়ালের সঙ্গে হেলান দিয়ে প্যান্টের পকেট দুই হাত ভরে চুপচাপ থাকেন। এ সময় আদালতের ভেতরে থাকা শতাধিক আইনজীবী রায়কে স্বাগত জানিয়ে চিৎকার করে ওঠেন। 

এরপর আদালত একে একে সাতজনের নাম বলে তাঁদের অভিযোগ থেকে খালাসের ঘোষণা দেন। এ সময় খালাসপ্রাপ্তরা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করতে থাকেন। অনেকে বলতে থাকেন, ‘আল্লাহ তোমার কাছে শুকরিয়া।’ 

অভিযোগ থেকে খালাসপ্রাপ্তরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিটন মিয়া (৩০), কনস্টেবল ছাফানুর করিম (২৫), মো. কামাল হোসাইন আজাদ (২৭), মো. আব্দুল্লাহ আল মামুন, এপিবিএনের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান আলী (৪৭), কনস্টেবল মো. রাজীব হোসেন (২৩) ও আবদুল্লাহ আল মাহমুদ (২০)।

রায় ঘোষণার আগে প্রিজনভ্যান থেকে নামানো হচ্ছে আসামিদের। ছবি : এনটিভি

সর্বশেষ আদালত যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের রায় ঘোষণা করেন। রায় শুনে কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন। এরপর তারা অপর যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি নন্দ দুলাল রক্ষিতকে চড়-থাপ্পড় মারতে থাকেন। সে সময় আইয়াজ বলতে থাকেন, আমাকে বাসা থেকে ধরে নিয়ে যায় নন্দ দুলাল। সে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমার দুই ছেলে মেয়ের এখন কী হবে?

নন্দ দুলালের কারণে আমাদের ফাঁসানো হয়েছে। সে আমাকে মেরে ফেলতে চেয়েছে। আমি জীবন বাঁচানোর জন্য পালাতে চেষ্টা করি। কিন্তু তার কারণে পারিনি। টেকনাফে জন্ম নেওয়াই অপরাধ। আমি কোনো দোষ করিনি। পরে নন্দ দুলালকে ছাড়িয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হয়।

একইভাবে নিজাম কান্না করতে করতে বসে পড়েন। অপর যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের কেউ কেউ চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়েন। 

বিচারক এ মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাঁরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত (৩০), কনস্টেবল সাগর দেব, ওসি প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা (৩০), স্থানীয় বাসিন্দা বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন (২২), মো. নিজাম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ আইয়াজ (৪৫)।

সিনহা হত্যা মামলা ওসি প্রদীপ

সংশ্লিষ্ট সংবাদ: সিনহা হত্যা মামলা

০৮ ফেব্রুয়ারি ২০২২
সিনহা হত্যা : প্রদীপ-লিয়াকতের ডেথ রেফারেন্স হাইকোর্টে
০৬ ফেব্রুয়ারি ২০২২
লিয়াকত-প্রদীপ সর্বোচ্চ সাজা পাওয়ার হকদার : বিচারক
০১ ফেব্রুয়ারি ২০২২
ডিভিশন বাতিল : কনডেম সেলে প্রদীপ ও লিয়াকত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ৫ দিন অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. আগামী ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. পুলিশের ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
  4. রাজধানীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
  5. রাস্তার জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগ, পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান
  6. ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x